শনিবার, ২২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা জানালেন যুবসেনা নেতা রাকিব

ছবি : চেকপোস্ট

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চাপরতলা ইউনিয়ন শাখার সভাপতি মো. রাকিব মিয়া

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

রাকিব মিয়া বলেন, মহানবী (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও অসহিষ্ণুতা পরিহার করে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের জন্য মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শকে নতুনভাবে স্মরণ করার সুযোগ এনে দেয়।

শুভেচ্ছা বার্তায় তিনি চাপরতলা ইউনিয়নসহ নাসিরনগর উপজেলার সর্বস্তরের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

সবশেষে তিনি সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

#নাসিরনগর #শান্তিওসম্প্রীতি #ঈদেমিলাদুন্নবী

চেকপোস্ট

শনিবার, ২২ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা জানালেন যুবসেনা নেতা রাকিব

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চাপরতলা ইউনিয়ন শাখার সভাপতি মো. রাকিব মিয়া

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

রাকিব মিয়া বলেন, মহানবী (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও অসহিষ্ণুতা পরিহার করে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের জন্য মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শকে নতুনভাবে স্মরণ করার সুযোগ এনে দেয়।

শুভেচ্ছা বার্তায় তিনি চাপরতলা ইউনিয়নসহ নাসিরনগর উপজেলার সর্বস্তরের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

সবশেষে তিনি সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত