শুক্রবার, ২৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৩১ ওয়ার্ডে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম

ঈদের বর্জ্য পরিষ্কারে কেসিসির বিশেষ অভিযান

ছবি : চেকপোস্ট

পবিত্র ঈদুল আজহায় কোরবানির পর নগরজুড়ে বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে খুলনা সিটি করপোরেশন। নগরীর ৩১টি ওয়ার্ডে ৭৭২ জন পরিচ্ছন্নতাকর্মী বর্জ্য পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর থেকে খুলনার বিভিন্ন পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য সংগ্রহ করতে দেখা যায়। কোরবানির ব্যবস্থাপনায় নগরীতে ১৪০টি নির্ধারিত স্থান রাখা হয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

বর্জ্য অপসারণ কাজে ৪০০ লিটার স্যাভলন, সাড়ে ৪ হাজার লিটার ব্লিচিং পাউডার, ৮২টি ভারী যানবাহন এবং ৬০০টি ভ্যান ব্যবহার করা হচ্ছে।

দুপুর ২টায় তেতুলতলা মোড় থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি জানান, চ্যালেঞ্জ থাকলেও রাত ১০টার মধ্যে হাজার টন বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

#খুলনা #কেসিসি #বর্জ্য_অপসারণ

চেকপোস্ট

শুক্রবার, ২৯ মে ২০২৬

ঈদের বর্জ্য পরিষ্কারে কেসিসির বিশেষ অভিযান

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহায় কোরবানির পর নগরজুড়ে বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে খুলনা সিটি করপোরেশন। নগরীর ৩১টি ওয়ার্ডে ৭৭২ জন পরিচ্ছন্নতাকর্মী বর্জ্য পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর থেকে খুলনার বিভিন্ন পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য সংগ্রহ করতে দেখা যায়। কোরবানির ব্যবস্থাপনায় নগরীতে ১৪০টি নির্ধারিত স্থান রাখা হয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

বর্জ্য অপসারণ কাজে ৪০০ লিটার স্যাভলন, সাড়ে ৪ হাজার লিটার ব্লিচিং পাউডার, ৮২টি ভারী যানবাহন এবং ৬০০টি ভ্যান ব্যবহার করা হচ্ছে।

দুপুর ২টায় তেতুলতলা মোড় থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি জানান, চ্যালেঞ্জ থাকলেও রাত ১০টার মধ্যে হাজার টন বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত