মঙ্গলবার, ১৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

পাইরেসির কারণে বদলে গেল মুক্তির পরিকল্পনা

ঈদের আগে ফাঁস ‘রঙবাজার’, মুক্তি মিলল ওটিটিতে

ছবি : সংগৃহীত

কয়েক দফা মুক্তি পিছিয়ে অবশেষে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসার কথা ছিল ‘রঙবাজার’ সিনেমাটির। তবে মুক্তির আগেই পাইরেসির কবলে পড়ে ছবিটি। ফলে শেষ মুহূর্তে সিনেমাটি হলে না এনে ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

বিষয়টি নিশ্চিত করে নির্মাতা রাশিদ পলাশ জানান, কয়েকদিন আগেই সিনেমাটি পাইরেসি হয়ে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক চেষ্টা করেও পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এজন্য প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে।

তিনি আরও জানান, প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস–এর নিজস্ব ওটিটি প্ল্যাটফর্মে এখন দেখা যাচ্ছে রঙবাজার।

একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। আরও অভিনয় করেছেন শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, বড়দা মিঠুশাজাহান সম্রাট

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী

#বাংলা_সিনেমা #রঙবাজার #OTTRelease

চেকপোস্ট

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ঈদের আগে ফাঁস ‘রঙবাজার’, মুক্তি মিলল ওটিটিতে

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

কয়েক দফা মুক্তি পিছিয়ে অবশেষে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসার কথা ছিল ‘রঙবাজার’ সিনেমাটির। তবে মুক্তির আগেই পাইরেসির কবলে পড়ে ছবিটি। ফলে শেষ মুহূর্তে সিনেমাটি হলে না এনে ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

বিষয়টি নিশ্চিত করে নির্মাতা রাশিদ পলাশ জানান, কয়েকদিন আগেই সিনেমাটি পাইরেসি হয়ে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক চেষ্টা করেও পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এজন্য প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে।

তিনি আরও জানান, প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস–এর নিজস্ব ওটিটি প্ল্যাটফর্মে এখন দেখা যাচ্ছে রঙবাজার।

একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। আরও অভিনয় করেছেন শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, বড়দা মিঠুশাজাহান সম্রাট

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত