পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন দৈনিক প্রথম সূর্যোদয় পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং গাজীপুর জেলা পেশাজীবি সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ, ধৈর্য, সহমর্মিতা এবং মহান আল্লাহ তায়ালার প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অনুপ্রেরণা হয়ে উঠুক এটাই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, আমরা যেন পশু কোরবানির পাশাপাশি আমাদের ভেতরের হিংসা, বিদ্বেষ ও অমানবিকতা কোরবানি করতে পারি। ঈদের আনন্দ ধনী-গরিবসহ সকল ভেদাভেদ ভুলে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি সমাজে মানবতা, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর কাছে সকলের ইবাদত ও কোরবানি কবুল হওয়ার দোয়া করেন।
এছাড়া তিনি সাংবাদিক সংগঠন গাজীপুর জেলা পেশাজীবি সাংবাদিক পরিষদ এবং দৈনিক প্রথম সূর্যোদয় পত্রিকা দৈনিক প্রথম সূর্যোদয় পত্রিকা-এর পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬