শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পশুর হাটে কঠোর নিরাপত্তা

ঈদযাত্রা নিরাপদে রাখতে কেরানীগঞ্জে র‌্যাব-১০ এর টহল মাঠে সক্রিয়

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০। ছবি : চেকপোস্ট

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজধানী ও আশপাশের পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। একই সঙ্গে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

র‌্যাব জানায়, বাংলাদেশ আমার অহংকার এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি অবৈধ অস্ত্র, সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় নিয়মিত কাজ করছে র‌্যাব।

শনিবার (২৩/০৫/২০২৬) সকাল আনুমানিক ১১টায় ঈদ-উল-আযহা উপলক্ষে রাজধানীর সংলগ্ন  কেরানীগঞ্জে এলাকার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে হাটের সার্বিক নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জাল টাকা শনাক্তকরণ এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

র‌্যাব-১০ জানায়, হাটগুলোতে ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পশুবাহী যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের সতর্কতার সঙ্গে লেনদেন সম্পন্ন করার পাশাপাশি সন্দেহজনক কার্যকলাপ দেখলে নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া ঈদযাত্রায় সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বাসের ছাদ, ট্রাক, পিকআপ, নৌযান কিংবা ট্রেনের ঝুঁকিপূর্ণ স্থানে ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সবশেষে র‌্যাব-১০ জানায়, ঈদকেন্দ্রিক ছুটিতে নিরাপত্তা নিশ্চিত করতে রোবাস্ট পেট্রোল টিম ও সাদা পোশাকধারী সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

#র‌্যাব১০ #ঈদযাত্রা_নিরাপত্তা #পশুর_হাট_নিরাপত্তা

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

ঈদযাত্রা নিরাপদে রাখতে কেরানীগঞ্জে র‌্যাব-১০ এর টহল মাঠে সক্রিয়

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজধানী ও আশপাশের পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। একই সঙ্গে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

র‌্যাব জানায়, বাংলাদেশ আমার অহংকার এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি অবৈধ অস্ত্র, সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় নিয়মিত কাজ করছে র‌্যাব।

শনিবার (২৩/০৫/২০২৬) সকাল আনুমানিক ১১টায় ঈদ-উল-আযহা উপলক্ষে রাজধানীর সংলগ্ন  কেরানীগঞ্জে এলাকার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে হাটের সার্বিক নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জাল টাকা শনাক্তকরণ এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

র‌্যাব-১০ জানায়, হাটগুলোতে ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পশুবাহী যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের সতর্কতার সঙ্গে লেনদেন সম্পন্ন করার পাশাপাশি সন্দেহজনক কার্যকলাপ দেখলে নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া ঈদযাত্রায় সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বাসের ছাদ, ট্রাক, পিকআপ, নৌযান কিংবা ট্রেনের ঝুঁকিপূর্ণ স্থানে ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সবশেষে র‌্যাব-১০ জানায়, ঈদকেন্দ্রিক ছুটিতে নিরাপত্তা নিশ্চিত করতে রোবাস্ট পেট্রোল টিম ও সাদা পোশাকধারী সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত