ঈদুল আযহা সামনে রেখে নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে অতিরিক্ত যাত্রী পরিবহন ও নির্ধারিত সময়ের বাইরে লঞ্চ চলাচলের বিরুদ্ধে কঠোর নির্দেশ দিয়েছে নৌ পুলিশ। মঙ্গলবার নৌ পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নৌপথে বিশেষ নজরদারি, টহল বৃদ্ধি এবং চাঁদাবাজি প্রতিরোধে জোরালো ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ত্রুটিপূর্ণ নৌযান চলাচল বন্ধে মাঠপর্যায়ে সিনিয়র কর্মকর্তাদের তদারকি বাড়ানো হয়েছে। একই সঙ্গে যাত্রী, পণ্য ও কোরবানির পশুবাহী নৌযানের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও জানানো হয়, আবহাওয়ার পূর্বাভাস মেনে নৌযান পরিচালনা, নির্ধারিত টার্মিনাল ছাড়া যাত্রী ওঠানামা বন্ধ এবং অতিরিক্ত মালামাল পরিবহন ঠেকাতে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে নৌ পুলিশ।

বুধবার, ২০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬