মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার মধ্যে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, আগামী ১৫ বছরের মধ্যে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যাবে।
মঙ্গলবার (২৬ মে) পবিত্র হজ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন বলে আন্তর্জাতিক সূত্রে জানা গেছে। সাম্প্রতিক সময়ে ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার অভিযোগের প্রেক্ষাপটে এ হুঁশিয়ারি দেন তিনি।
মোজতবা খামেনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব ধীরে ধীরে কমে যাচ্ছে এবং এই অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা দ্রুত পরিবর্তিত হচ্ছে। তার দাবি অনুযায়ী, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য এই অঞ্চলে সামরিক ঘাঁটি বা প্রভাব বিস্তার কঠিন হয়ে পড়বে।
তিনি ইসরায়েলকে উদ্দেশ করে কঠোর ভাষায় মন্তব্য করেন এবং দেশটির রাজনৈতিক কাঠামোকে দুর্বল ও পতনের মুখে থাকা অবস্থায় রয়েছে বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, আগামী ১৫ বছরের মধ্যে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না।
এর আগে প্রায় এক দশক আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও একই ধরনের মন্তব্য করেছিলেন। এবার তার বক্তব্য পুনর্ব্যক্ত করেন মোজতবা খামেনি।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬