রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

মাল্টি-ফ্রন্ট হামলার পরিকল্পনার দাবি

ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: জেরুজালেম পোস্ট

যুদ্ধবিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে ইরানের পতাকা উত্তোলন করছেন ইরানি ব্যক্তি। ছবি: বিবিসি

ইসরায়েলের বিরুদ্ধে বহুমুখী বা মাল্টি-ফ্রন্ট হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। শনিবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ মূল্যায়নের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই সমন্বিত সামরিক অভিযানে লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনের হুতি এবং ইরাকের ইরানপন্থি মিলিশিয়া গোষ্ঠীগুলোকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, তেহরানের লক্ষ্য বিভিন্ন ফ্রন্ট থেকে একযোগে হামলা চালানোর সক্ষমতা তৈরি করা। এর মাধ্যমে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় দেখা দেওয়া সমন্বয়হীনতার পুনরাবৃত্তি এড়াতে চায় ইরান।

গাজা সংঘাতের শুরুতে জব্দ করা হামাসের অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তৎকালীন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার লেবানন, সিরিয়া ও সিনাইসহ অন্যান্য ফ্রন্টকে সংঘাতে যুক্ত করতে চেয়েছিলেন।

তবে পরবর্তী মার্কিন ও ইসরায়েলি মূল্যায়নে বলা হয়, ওই হামলার সময় ইরান ও হিজবুল্লাহ হামলার সুনির্দিষ্ট সময় ও বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে পুরোপুরি অবগত ছিল না। ফলে শুরুতে অন্যান্য মিত্রগোষ্ঠী পূর্ণ শক্তিতে সংঘাতে যুক্ত হতে পারেনি।

প্রতিবেদনে দাবি করা হয়, এবার সেই ঘাটতি কাটিয়ে উঠতে ইরান সমন্বিত যোগাযোগ বাড়িয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা হিজবুল্লাহ, হুতি ও ইরাকি মিলিশিয়া কমান্ডারদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া হামাসের বর্তমান নেতা খলিল আল-হায়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক রয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

জেরুজালেম পোস্ট আরও জানিয়েছে, এই কৌশলের অংশ হিসেবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন বাড়ানোর পাশাপাশি মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যৌথ প্রশিক্ষণ ও সামরিক সমন্বয় জোরদার করছে বলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মূল্যায়নে উঠে এসেছে।

তবে প্রতিবেদনে উল্লিখিত গোয়েন্দা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

#ইসরায়েল #ইরান #মধ্যপ্রাচ্য

চেকপোস্ট

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান: জেরুজালেম পোস্ট

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত