বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

তদন্ত শুরু করেছে সেনাবাহিনী

ইসরায়েলি সেনাদের বিদ্রোহ, ঘাঁটি ছাড়ল শত শত সদস্য

সদে তেইমান ঘাঁটি থেকে যাওয়ার সময় সিনিয়র অফিসারদের বিরুদ্ধে স্লোগান দেন ইসরায়েলি সেনারা। ছবি : ভিডিও থেকে নেওয়া

দক্ষিণ লেবাননে অভিযান শেষে ঘাঁটিতে ফেরার পর ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) অভিজাত গিভাতি ব্রিগেডের একটি ব্যাটালিয়নে শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালার এক প্রতিবেদনে বলা হয়েছে, নেগেভ মরুভূমির সদে তেইমান সামরিক ঘাঁটিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিরোধের পর সাবার ব্যাটালিয়নের শত শত সেনাসদস্য ঘাঁটি ছেড়ে চলে যান।

প্রতিবেদন অনুযায়ী, ব্যাটালিয়নের প্রচলিত প্রতীক, চিহ্ন ও ঐতিহ্যবাহী পতাকা সরিয়ে ফেলার নির্দেশকে কেন্দ্র করে সেনাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সেনাদের আপত্তি সত্ত্বেও সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওয়ালা জানিয়েছে, একপর্যায়ে কয়েকজন সেনা কর্মকর্তা ও কমান্ড স্টাফদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ঘাঁটি ত্যাগ করেন। পরে আরও বহু সেনা তাদের সঙ্গে যোগ দেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

গিভাতি ব্রিগেড সম্প্রতি দক্ষিণ লেবাননে দীর্ঘ সামরিক অভিযান শেষে ঘাঁটিতে ফিরেছিল। বিউফোর্ট রিজ ও বিন্ট জাবালসহ বিভিন্ন এলাকায় অভিযানের জন্য ইউনিটটি প্রশংসাও পেয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে আইডিএফের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, একটি যুদ্ধ ব্যাটালিয়নের কিছু সেনাসদস্য কমান্ডের অনুমতি ছাড়া ঘাঁটি ছেড়ে গেছেন। অনানুষ্ঠানিক ঐতিহ্য ও প্রতীক সরিয়ে ফেলার সিদ্ধান্তের পরই এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

আইডিএফ জানিয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনীর মূল্যবোধ ও পেশাদার আচরণের সঙ্গে এ ধরনের ঘটনা সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেছে তারা।

#ইসরায়েল_সেনাবাহিনী #আইডিএফ #লেবানন_অভিযান

চেকপোস্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ইসরায়েলি সেনাদের বিদ্রোহ, ঘাঁটি ছাড়ল শত শত সদস্য

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

দক্ষিণ লেবাননে অভিযান শেষে ঘাঁটিতে ফেরার পর ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) অভিজাত গিভাতি ব্রিগেডের একটি ব্যাটালিয়নে শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালার এক প্রতিবেদনে বলা হয়েছে, নেগেভ মরুভূমির সদে তেইমান সামরিক ঘাঁটিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিরোধের পর সাবার ব্যাটালিয়নের শত শত সেনাসদস্য ঘাঁটি ছেড়ে চলে যান।

প্রতিবেদন অনুযায়ী, ব্যাটালিয়নের প্রচলিত প্রতীক, চিহ্ন ও ঐতিহ্যবাহী পতাকা সরিয়ে ফেলার নির্দেশকে কেন্দ্র করে সেনাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সেনাদের আপত্তি সত্ত্বেও সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওয়ালা জানিয়েছে, একপর্যায়ে কয়েকজন সেনা কর্মকর্তা ও কমান্ড স্টাফদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ঘাঁটি ত্যাগ করেন। পরে আরও বহু সেনা তাদের সঙ্গে যোগ দেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

গিভাতি ব্রিগেড সম্প্রতি দক্ষিণ লেবাননে দীর্ঘ সামরিক অভিযান শেষে ঘাঁটিতে ফিরেছিল। বিউফোর্ট রিজ ও বিন্ট জাবালসহ বিভিন্ন এলাকায় অভিযানের জন্য ইউনিটটি প্রশংসাও পেয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে আইডিএফের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, একটি যুদ্ধ ব্যাটালিয়নের কিছু সেনাসদস্য কমান্ডের অনুমতি ছাড়া ঘাঁটি ছেড়ে গেছেন। অনানুষ্ঠানিক ঐতিহ্য ও প্রতীক সরিয়ে ফেলার সিদ্ধান্তের পরই এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

আইডিএফ জানিয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনীর মূল্যবোধ ও পেশাদার আচরণের সঙ্গে এ ধরনের ঘটনা সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেছে তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত