বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

যুদ্ধ কোনো পক্ষের স্বার্থে নয়

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে বড় বার্তা দিল চীন উত্তেজনায় নতুন মোড়

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সৃষ্টি হওয়া সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি কোনো পক্ষেরই স্বার্থে নয় বলে মন্তব্য করেছে চীন। একই সঙ্গে অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছে বেইজিং।

সোমবার (৮ জুন) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন এবং নতুন কোনো যুদ্ধ কোনো পক্ষেরই স্বার্থ রক্ষা করবে না।

লিন চিয়ান আরও বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন, আলোচনার গতি বজায় রাখা এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির পথে অটল থাকার আহ্বান জানাচ্ছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, দ্রুত ও স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হলে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হবে।

#মধ্যপ্রাচ্য #ইরান_ইসরায়েল #চীন_নীতি

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে বড় বার্তা দিল চীন উত্তেজনায় নতুন মোড়

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সৃষ্টি হওয়া সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি কোনো পক্ষেরই স্বার্থে নয় বলে মন্তব্য করেছে চীন। একই সঙ্গে অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছে বেইজিং।

সোমবার (৮ জুন) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন এবং নতুন কোনো যুদ্ধ কোনো পক্ষেরই স্বার্থ রক্ষা করবে না।

লিন চিয়ান আরও বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন, আলোচনার গতি বজায় রাখা এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির পথে অটল থাকার আহ্বান জানাচ্ছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, দ্রুত ও স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হলে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত