মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

৪৮ ঘণ্টার মধ্যে ভর্তি

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

শারীরিক অবস্থার অবনতির কারণে পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার (১৮ আগস্ট) আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তর করতে হবে।

আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে তার চিকিৎসা চলবে। চিকিৎসাধীন অবস্থায় সপ্তাহে এক দিন পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর মুখপাত্র নইম হায়দর পানজুথা সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

তিনি জানান, ইমরান খানের চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে আদালত। ওই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসকের পাশাপাশি চিকিৎসক বোন উজমা খানও থাকবেন।

তবে চিকিৎসা নিয়ে যেন কোনো ধরনের রাজনৈতিক বিতর্ক তৈরি না হয়, সে জন্য ইমরানের সব মেডিকেল রিপোর্ট গণমাধ্যমে প্রকাশ না করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। তোশাখানা দুর্নীতিসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত এই নেতা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছিলেন পরিবারের সদস্য ও দলীয় নেতারা।

#সুপ্রিম_কোর্ট #ইমরান_খান #পাকিস্তান_রাজনীতি

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

শারীরিক অবস্থার অবনতির কারণে পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার (১৮ আগস্ট) আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তর করতে হবে।

আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে তার চিকিৎসা চলবে। চিকিৎসাধীন অবস্থায় সপ্তাহে এক দিন পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর মুখপাত্র নইম হায়দর পানজুথা সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

তিনি জানান, ইমরান খানের চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে আদালত। ওই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসকের পাশাপাশি চিকিৎসক বোন উজমা খানও থাকবেন।

তবে চিকিৎসা নিয়ে যেন কোনো ধরনের রাজনৈতিক বিতর্ক তৈরি না হয়, সে জন্য ইমরানের সব মেডিকেল রিপোর্ট গণমাধ্যমে প্রকাশ না করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। তোশাখানা দুর্নীতিসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত এই নেতা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছিলেন পরিবারের সদস্য ও দলীয় নেতারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত