সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

৯ বা ১০ মার্চ ঈদুল ফিতর

আর মাত্র ৮৪ দিন! ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে পবিত্র রমজান

চাঁদ দেখা যাচ্ছে। ছবি : সংগৃহীত

পবিত্র মাহে রমজান শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে মুসলিম উম্মাহর সিয়াম সাধনার মাস রমজান। সে হিসাবে আর মাত্র প্রায় ৮৪ দিন পর শুরু হতে পারে পবিত্র রোজা।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের দেওয়া পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। তাঁদের হিসাব অনুযায়ী, আগামী রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে পবিত্র চাঁদ দেখার ওপর।

কবে পালিত হতে পারে ঈদুল ফিতর?

জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর নির্ভর করছে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ।

সে হিসাবে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পালিত হতে পারে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদ উদ্‌যাপনের চূড়ান্ত দিন নির্ধারিত হবে।

রমজান নিয়ে কী বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা?

সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী রমজানের সম্ভাব্য সূচনার আগে ইসলামী চন্দ্র বর্ষপঞ্জির আরও চারটি চন্দ্র মাস অতিক্রম করবে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময় সম্পর্কে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ধর্মীয় বিধান অনুযায়ী, চাঁদ দেখার পরই রোজা ও ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

#ঈদুলফিতর২০২৭ #পবিত্ররমজান #রোজারসম্ভাব্যতারিখ

চেকপোস্ট

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আর মাত্র ৮৪ দিন! ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে পবিত্র রমজান

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজান শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে মুসলিম উম্মাহর সিয়াম সাধনার মাস রমজান। সে হিসাবে আর মাত্র প্রায় ৮৪ দিন পর শুরু হতে পারে পবিত্র রোজা।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের দেওয়া পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। তাঁদের হিসাব অনুযায়ী, আগামী রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে পবিত্র চাঁদ দেখার ওপর।

কবে পালিত হতে পারে ঈদুল ফিতর?

জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর নির্ভর করছে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ।

সে হিসাবে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পালিত হতে পারে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদ উদ্‌যাপনের চূড়ান্ত দিন নির্ধারিত হবে।

রমজান নিয়ে কী বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা?

সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী রমজানের সম্ভাব্য সূচনার আগে ইসলামী চন্দ্র বর্ষপঞ্জির আরও চারটি চন্দ্র মাস অতিক্রম করবে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময় সম্পর্কে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ধর্মীয় বিধান অনুযায়ী, চাঁদ দেখার পরই রোজা ও ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত