শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

আরও দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন

ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

বুধবার (২৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ। পরে তিনি গণমাধ্যমকে জানান, খিলগাঁও থানার হত্যা মামলা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় জারি করা রুল অ্যাবসুলেট করে ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং হবিগঞ্জে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

আরও দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

বুধবার (২৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ। পরে তিনি গণমাধ্যমকে জানান, খিলগাঁও থানার হত্যা মামলা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় জারি করা রুল অ্যাবসুলেট করে ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং হবিগঞ্জে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত