সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

আয়োজনে দিনব্যাপী মিলনমেলা

আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের ‘শরতের ছোঁয়া’ উৎসব

বাংলাদেশ সমিতি লেডিস উইং, ইউএই। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে উৎসবমুখর পরিবেশে শরৎ উৎসব উদ্‌যাপন করেছে বাংলাদেশ সমিতি লেডিস উইং ইউএই। এ উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সমিতির আবুধাবি কার্যালয়ে ‘শরতের ছোঁয়া’ শীর্ষক এক মিলনমেলার আয়োজন করা হয়।

বর্ণিল আয়োজনে প্রবাসীদের মিলনমেলা

সংগঠনের অন্যতম সমন্বয়ক দিলুয়ারা সুমির সার্বিক তত্ত্বাবধানে এবং সাংস্কৃতিক সমন্বয়ক সানজিদা আনজুম শিমুলের পরিচালনায় দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ হোসাইন, শওকত আকবর, নূর মোহাম্মদ ও নাছির তালুকদারসহ অন্যরা।

নীল-সাদা পোশাকে শরতের আবহ

নীল-সাদা শাড়ি, ফতুয়া ও পাঞ্জাবিতে সেজে অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। তাঁদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলাটি হয়ে ওঠে শরতের রঙে রাঙানো এক উৎসবের আয়োজন।

শরৎ বন্দনার বিভিন্ন পর্বে অংশ নেন সাবরিনা শাহাবুদ্দিন, নুরজাহান বেগম, ঝর্ণা বেগম, লাকি বেগম, উম্মে আয়েশা লুবা, সানজিদা সালমা চৌধুরী, আফরিন মাসুমা, মুনা জায়েদ, তাসফিয়া মীম, মিনু আরা মিনা, শাহনাজ রিনা, ইসরাত জাহান আফরিন, রাবেয়া ইসলাম ও তানজিনা মল্লিকসহ অনেকে।

গান, ফ্যাশন শো ও দম্পতিদের খেলাধুলা

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল উপস্থিত দম্পতিদের জন্য বিশেষ খেলাধুলা ও ‘লাকি কাপল’ নির্বাচন। পাশাপাশি শরতের গান, দেশের গান এবং দেশীয় শাড়ি, চুড়ি ও গয়নায় সাজানো ফ্যাশন শো অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।

বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে প্রবাসে বাংলাদেশের ঋতুবৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

#প্রবাসীবাংলাদেশি #আবুধাবি #শরতেরছোঁয়া

চেকপোস্ট

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের ‘শরতের ছোঁয়া’ উৎসব

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে উৎসবমুখর পরিবেশে শরৎ উৎসব উদ্‌যাপন করেছে বাংলাদেশ সমিতি লেডিস উইং ইউএই। এ উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সমিতির আবুধাবি কার্যালয়ে ‘শরতের ছোঁয়া’ শীর্ষক এক মিলনমেলার আয়োজন করা হয়।

বর্ণিল আয়োজনে প্রবাসীদের মিলনমেলা

সংগঠনের অন্যতম সমন্বয়ক দিলুয়ারা সুমির সার্বিক তত্ত্বাবধানে এবং সাংস্কৃতিক সমন্বয়ক সানজিদা আনজুম শিমুলের পরিচালনায় দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ হোসাইন, শওকত আকবর, নূর মোহাম্মদ ও নাছির তালুকদারসহ অন্যরা।

নীল-সাদা পোশাকে শরতের আবহ

নীল-সাদা শাড়ি, ফতুয়া ও পাঞ্জাবিতে সেজে অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। তাঁদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলাটি হয়ে ওঠে শরতের রঙে রাঙানো এক উৎসবের আয়োজন।

শরৎ বন্দনার বিভিন্ন পর্বে অংশ নেন সাবরিনা শাহাবুদ্দিন, নুরজাহান বেগম, ঝর্ণা বেগম, লাকি বেগম, উম্মে আয়েশা লুবা, সানজিদা সালমা চৌধুরী, আফরিন মাসুমা, মুনা জায়েদ, তাসফিয়া মীম, মিনু আরা মিনা, শাহনাজ রিনা, ইসরাত জাহান আফরিন, রাবেয়া ইসলাম ও তানজিনা মল্লিকসহ অনেকে।

গান, ফ্যাশন শো ও দম্পতিদের খেলাধুলা

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল উপস্থিত দম্পতিদের জন্য বিশেষ খেলাধুলা ও ‘লাকি কাপল’ নির্বাচন। পাশাপাশি শরতের গান, দেশের গান এবং দেশীয় শাড়ি, চুড়ি ও গয়নায় সাজানো ফ্যাশন শো অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।

বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে প্রবাসে বাংলাদেশের ঋতুবৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত