আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক ধাক্কায় ৩ শতাংশের বেশি কমে সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ানোয় সুদের হার দীর্ঘ সময় উচ্চ থাকতে পারে এমন প্রত্যাশা স্বর্ণের দামে চাপ তৈরি করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫৬ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। ৫ আগস্টের পর এটিই ছিল সর্বনিম্ন দর। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ৩ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ১৮৮ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়।
রয়টার্সকে ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্তাউনোভো বলেন, জ্বালানি তেলের বাড়তি দাম এবং মার্কিন সুদের হার আরও বাড়তে পারে এমন প্রত্যাশা স্বর্ণের সাম্প্রতিক দরপতনের অন্যতম কারণ। এর ফলে ডলার ও বন্ডের মুনাফা তুলনামূলকভাবে বেশি থাকার সম্ভাবনা তৈরি হয়, যা সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণে প্রভাব ফেলতে পারে।
এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দর সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬