শুক্রবার, ১২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

ক্ষতিগ্রস্ত হবে রোগী ও শিক্ষার্থীরা

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধে ক্ষতি জনগণেরই জামায়াত আমিরের তীব্র প্রতিবাদ

ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তকে তীব্রভাবে সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এই সিদ্ধান্তের ফলে শেষ পর্যন্ত সাধারণ জনগণেরই ক্ষতি হবে।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ১০টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান লেখেন, সম্প্রতি হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। তবে তদন্ত ছাড়াই সরাসরি লাইসেন্স বাতিল করা সঠিক সিদ্ধান্ত নয় বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, কোনো অনিয়ম বা ত্রুটি প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু একটি পূর্ণাঙ্গ হাসপাতাল বন্ধ করে দেওয়া সমাধান নয়। তার মতে, আদ্-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে গরিবের হাসপাতাল হিসেবে পরিচিত এবং জনগণের আস্থার একটি প্রতিষ্ঠান।

জামায়াত আমির উল্লেখ করেন, এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ায় এখানে প্রায় ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করছে এবং নার্সিং কোর্সও চালু রয়েছে। প্রতিষ্ঠানটি বন্ধ হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে হাসপাতালটি চালু রাখা হোক এবং দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

#আদদ্বীন_হাসপাতাল #বাংলাদেশ_স্বাস্থ্যখাত #জামায়াত_আমির

চেকপোস্ট

শুক্রবার, ১২ জুন ২০২৬

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধে ক্ষতি জনগণেরই জামায়াত আমিরের তীব্র প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তকে তীব্রভাবে সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এই সিদ্ধান্তের ফলে শেষ পর্যন্ত সাধারণ জনগণেরই ক্ষতি হবে।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ১০টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান লেখেন, সম্প্রতি হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। তবে তদন্ত ছাড়াই সরাসরি লাইসেন্স বাতিল করা সঠিক সিদ্ধান্ত নয় বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, কোনো অনিয়ম বা ত্রুটি প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু একটি পূর্ণাঙ্গ হাসপাতাল বন্ধ করে দেওয়া সমাধান নয়। তার মতে, আদ্-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে গরিবের হাসপাতাল হিসেবে পরিচিত এবং জনগণের আস্থার একটি প্রতিষ্ঠান।

জামায়াত আমির উল্লেখ করেন, এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ায় এখানে প্রায় ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করছে এবং নার্সিং কোর্সও চালু রয়েছে। প্রতিষ্ঠানটি বন্ধ হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে হাসপাতালটি চালু রাখা হোক এবং দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত