বুধবার, ০১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিহারপুরে ডিবি পুলিশের অভিযান

আক্কেলপুরে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ ফার্মেসি ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার শ্যামল। ছবি : চেকপোস্ট

জয়পুরহাটের আক্কেলপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শ্রী শ্যামল (৩৮) নামে এক ফার্মেসি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ৩টার দিকে আক্কেলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিহারপুর পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার শ্যামল আক্কেলপুর থানার পূর্ব রাজকান্দা গ্রামের শ্রী গোপাল চন্দ্রের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিহারপুর পূর্বপাড়ায় শ্যামলের নিজস্ব ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, উদ্ধার হওয়া ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

#মাদকঅভিযান #আক্কেলপুর #জয়পুরহাট

চেকপোস্ট

বুধবার, ০১ জুলাই ২০২৬

আক্কেলপুরে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ ফার্মেসি ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

জয়পুরহাটের আক্কেলপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শ্রী শ্যামল (৩৮) নামে এক ফার্মেসি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ৩টার দিকে আক্কেলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিহারপুর পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার শ্যামল আক্কেলপুর থানার পূর্ব রাজকান্দা গ্রামের শ্রী গোপাল চন্দ্রের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিহারপুর পূর্বপাড়ায় শ্যামলের নিজস্ব ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, উদ্ধার হওয়া ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত