সোমবার, ১২ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রেসক্লাবের সামনে সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠি জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

ছবি : চেকপোস্ট

আওয়ামী লীগের ‘নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার’ প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে শহরের সাধনার মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে এবং নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান। এছাড়া শহর ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং রাজাপুর, কাঠালিয়া, নলছিটি ও ঝালকাঠি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

মিছিল ও সমাবেশে জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরাও অংশ নেন।

সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে তারা প্রতিবাদ অব্যাহত রাখবেন। তিনি দেশের স্বাভাবিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। 

#যুবদল #ঝালকাঠি_সংবাদ #বিক্ষোভমিছিল

চেকপোস্ট

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠি জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আওয়ামী লীগের ‘নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার’ প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে শহরের সাধনার মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে এবং নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান। এছাড়া শহর ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং রাজাপুর, কাঠালিয়া, নলছিটি ও ঝালকাঠি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

মিছিল ও সমাবেশে জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরাও অংশ নেন।

সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে তারা প্রতিবাদ অব্যাহত রাখবেন। তিনি দেশের স্বাভাবিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। 

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত