রোববার, ২৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

আত্মঘাতী সিদ্ধান্ত দিল্লির যুবকের

আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ, প্রাণে বাঁচলেন যুবক

আইফোনের কিস্তি মেটাতে না পেরে যমুনায় ঝাঁপ যুবকের। ছবি : সংগৃহীত

শখের আইফোন কিনেছিলেন কিস্তিতে। কিন্তু আয় কমে যাওয়ায় নিয়মিত কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন এক যুবক। শেষ পর্যন্ত আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ভারতের দিল্লির যমুনা নদীতে ঝাঁপ দেন তিনি। তবে পুলিশের দ্রুত তৎপরতায় প্রাণে বেঁচে গেছেন ওই ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দিল্লির দক্ষিণ-পূর্বাঞ্চলের কালিন্দী কুঞ্জ এলাকায়। রোববার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া যুবকের নাম দীপক কুমার (৩০)। তিনি দিল্লির ওখলা এলাকার সঞ্জয় কলোনির বাসিন্দা। পেশায় তিনি একজন নৃত্যশিক্ষক। পাশাপাশি বাগান পরিচর্যার কাজও করতেন। তার পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

নদীতে ঝাঁপ, উদ্ধার করল পুলিশ

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে কালিন্দী কুঞ্জ ঘাট থেকে দীপক কুমার যমুনায় ঝাঁপ দেন। ভোলা ঘাটের কাছে টহলরত পুলিশ বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পরে উদ্ধারকারী দল স্পিডবোট নিয়ে নদীতে অভিযান চালিয়ে পানিতে ভেসে থাকা দীপককে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে।

কিস্তির চাপেই ভেঙে পড়েন

পুলিশের জিজ্ঞাসাবাদে দীপক জানান, গত কয়েক মাস ধরে তার আয় উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে আইফোনের কিস্তির টাকা পরিশোধ করা তার জন্য কঠিন হয়ে পড়ে।

ঋণের চাপ ও আর্থিক সংকটে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি এমন ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে পুলিশকে জানান।

ঘটনার পর পুলিশ তাকে থানায় নিয়ে প্রয়োজনীয় কাউন্সেলিং দেয়। পরে তার স্ত্রী ও ভাইকে ডেকে বিষয়টি বুঝিয়ে দীপককে পরিবারের জিম্মায় বাড়ি পাঠানো হয়।

সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে আইফোন কিনে না দেওয়াকে কেন্দ্র করে এক কিশোর ও তার বাবার আত্মহত্যার ঘটনার পর দিল্লির এই ঘটনাও আলোচনায় এসেছে। বিশেষজ্ঞরা আর্থিক চাপ ও মানসিক সংকটে থাকা ব্যক্তিদের দ্রুত সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

#মানসিক_স্বাস্থ্য #আইফোন #দিল্লি_সংবাদ

চেকপোস্ট

রোববার, ২৩ আগস্ট ২০২৬

আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ, প্রাণে বাঁচলেন যুবক

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত