বুধবার, ২১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আইএবি ঢাকা মহানগর দক্ষিণের মহিলা ইউনিট সম্মেলন অনুষ্ঠিত, ২৩ সদস্যের কমিটি ঘোষণা

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মহিলা ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য ২৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত মারকাজ ভবন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সভ্যতা নির্মাণে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবশিশুর মানসিকতা গঠনে নারীর ভূমিকা প্রধান হওয়ায় সমাজে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। দেশের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের আলোকে নারীর সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বর্তমানে পশ্চিমা চিন্তাধারার আলোকে নারীর অধিকার, সম্মান ও মর্যাদা নির্ধারণ করতে গিয়ে নারীকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ অবস্থার পরিবর্তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা ইউনিটকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রা- সভানেত্রী: মিসেস সালেহা মারজান, সহ-সভানেত্রী: মুফতী আফরোজা জান্নাত, সহ-সভানেত্রী: মিসেস রাজিয়া বেগম, সহ-সভানেত্রী: মিসেস জান্নাতুল ফেরদৌস, সম্পাদিকা: সৈয়দা বুশরা সিদ্দিকা, সহ-সম্পাদিকা: মিসেস তাহেরা, সাংগঠনিক সম্পাদিকা: মিসেস সালমা আক্তার, ছাত্রী সংগঠন পরিচালিকা: সোনিয়া আক্তার, ছাত্রী সংগঠন পরিচালিকা (ইউনিভার্সিটি): মোসাম্মাৎ জুয়েনা আক্তার, ছাত্রী সংগঠন পরিচালিকা (কওমী মাদরাসা): হালিমাতুস সাদিয়া, ছাত্রী সংগঠন পরিচালিকা (আলিয়া মাদরাসা): হুমায়রা শরীফ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদিকা: মিসেস আছমা বেগম, প্রশিক্ষণ সম্পাদিকা: সুমাইয়া আক্তার ফেরদৌসী, দপ্তর সম্পাদিকা: আছিয়া ঝুমা, অর্থ সম্পাদিকা: খাদিজাতুল কুবরা, প্রচার ও দাওয়াহ সম্পাদিকা: মোসাম্মাৎ তাহেরা বেগম, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদিকা: মনিকা আক্তান, প্রচার ও দাওয়াহ সম্পাদিকা: সানজিদা আক্তার, সহ-দপ্তর সম্পাদিকা: ফারজাহান আক্তার, সহ-অর্থ সম্পাদিকা: তাসলীম সিদ্দিকা, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদিকা: ফাতেমা রহমান, সদস্য: জুলেখা ইসলাম, সদস্য: আবিদা সুলতানা ফৌজিয়া।

নবগঠিত এই কমিটির মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মহিলা ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

চেকপোস্ট

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আইএবি ঢাকা মহানগর দক্ষিণের মহিলা ইউনিট সম্মেলন অনুষ্ঠিত, ২৩ সদস্যের কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত