সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগ

অসৎ লোককে ভোট না দিতে বলেছি, তাই অপপ্রচার, দিরাইয়ে এমপি নাছির

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, তিনি শুধু মানুষকে অসৎ ব্যক্তিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আর এ কারণেই তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সোমবার (২৭ জুলাই) বিকেলে দিরাই বাজার মহাজন কমিটির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি নাছির চৌধুরী বলেন, “আমি শুধু বলেছিলাম, কোনো অসৎ লোককে ভোট দেবেন না। সেই অসৎ লোকেরাই এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এমনকি আমি মারা গেছি বলেও গুজব ছড়ানো হচ্ছে।”

তিনি আরও বলেন, দিরাই বাজারের সার্বিক উন্নয়নসহ দিরাই-শাল্লার বিভিন্ন সড়ক উন্নয়নের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

দিরাই বাজার মহাজন কমিটি ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বাজারের সুপেয় পানির সংকট, যানজট, ড্রেনেজ ব্যবস্থা, পাবলিক শৌচাগার এবং মহাজন সমিতির নিজস্ব কার্যালয়সহ বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময়ও তিনি অসৎ ব্যক্তিদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং এখনও একই অবস্থানে রয়েছেন। এ ধরনের অপপ্রচার ও অপরাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

দিরাই বাজার মহাজন কমিটির সভাপতি নুরুল হক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, এমপি নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার চৌধুরী, দিরাই থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন দীপিকা দাস রুমী। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

#দিরাই_সংবাদ #সুনামগঞ্জ_খবর #এমপি_নাছির

চেকপোস্ট

সোমবার, ২৭ জুলাই ২০২৬

অসৎ লোককে ভোট না দিতে বলেছি, তাই অপপ্রচার, দিরাইয়ে এমপি নাছির

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, তিনি শুধু মানুষকে অসৎ ব্যক্তিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আর এ কারণেই তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সোমবার (২৭ জুলাই) বিকেলে দিরাই বাজার মহাজন কমিটির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি নাছির চৌধুরী বলেন, “আমি শুধু বলেছিলাম, কোনো অসৎ লোককে ভোট দেবেন না। সেই অসৎ লোকেরাই এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এমনকি আমি মারা গেছি বলেও গুজব ছড়ানো হচ্ছে।”

তিনি আরও বলেন, দিরাই বাজারের সার্বিক উন্নয়নসহ দিরাই-শাল্লার বিভিন্ন সড়ক উন্নয়নের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

দিরাই বাজার মহাজন কমিটি ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বাজারের সুপেয় পানির সংকট, যানজট, ড্রেনেজ ব্যবস্থা, পাবলিক শৌচাগার এবং মহাজন সমিতির নিজস্ব কার্যালয়সহ বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময়ও তিনি অসৎ ব্যক্তিদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং এখনও একই অবস্থানে রয়েছেন। এ ধরনের অপপ্রচার ও অপরাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

দিরাই বাজার মহাজন কমিটির সভাপতি নুরুল হক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, এমপি নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার চৌধুরী, দিরাই থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন দীপিকা দাস রুমী। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত