রোববার, ২৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অলিপুরে ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সামছুল আলম, সম্পাদক রনি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব সামছুল আলম এবং সাধারণ সম্পাদক পদে রিজভী আহমেদ রনি নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অলিপুর ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে সমিতির সদস্যরা ভোট প্রদান করেন।

নির্বাচন শেষে বিকেল ৪টায় সহকারী নির্বাচন কমিশনার শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলিপুর ব্যকস-এর সাধারণ সম্পাদক মোঃ  আবু তাহের ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে আলহাজ্ব সামছুল আলম ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লুৎফুর রহমান বাবুল পেয়েছেন ১৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে রিজভী আহমেদ রনি ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ মারুফ আহমেদ পেয়েছেন ১৪ ভোট।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মো. রাজিউর রহমান ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল গফুর পেয়েছেন ১৪ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে কামাল মিয়া ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উজ্জল কুমার চৌধুরী পেয়েছেন ১৪ ভোট।

অর্থ সম্পাদক পদে আব্দুল আওয়াল চৌধুরী ২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিহির আহমেদ পেয়েছেন ১৫ ভোট।

প্রচার সম্পাদক পদে সাধন দত্ত ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ মো. আল ইসলাম পেয়েছেন ১৩ ভোট।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন বিসিডিএস হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আব্দুর রশিদ তালুকদার, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলিপুর ব্যকস-এর সাধারণ সম্পাদক মো. আবু তাহের (মেম্বার), বিসিডিএস হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. আলী হায়দার চৌধুরী বেলাল, অলিপুর ব্যকস-এর সভাপতি মো. নুরুল ইসলাম সর্দার, শায়েস্তাগঞ্জ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সম্পাদক মো. সালেহ উদ্দিন তালুকদার এবং একই সমিতির ক্যাশিয়ার পূর্ণেন্দু চন্দ্র (সত্য)।

নির্বাচনকে ঘিরে অলিপুরের ঔষধ ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

চেকপোস্ট

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

অলিপুরে ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সামছুল আলম, সম্পাদক রনি

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত