রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দ্রুত চার্জশিটের আশা

অপ্রতিম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। ছবি : সংগৃহীত

কুমিল্লার আলোচিত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে মামলাটি তদন্ত করবেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।

অপ্রতিম হত্যা মামলার তদন্ত শুরু করেছিলেন সদর দক্ষিণ মডেল থানার এসআই সাইফুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় তিনি জানান, মামলাটির তদন্তভার এখন পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদের কাছে দেওয়া হয়েছে। শিগগিরই মামলার প্রয়োজনীয় নথিপত্র হস্তান্তর করা হবে।

নতুন তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ জানান, পুলিশ সুপারের কার্যালয় থেকে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আদেশ এসেছে। নথিপত্র পাওয়ার পর তদন্ত কার্যক্রম শুরু করবেন তিনি।

তার আশা, দ্রুত তদন্ত শেষ করে আদালতে মামলার চার্জশিট দাখিল করা সম্ভব হবে।

গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম।

পরদিন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অপ্রতিমের মোবাইল ফোনের সূত্র ধরে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫), মো. কামরুল হাসান (১৬) এবং জড়িত সন্দেহে মো. সিয়াম (১৯)।

সিয়াম ছাড়া গ্রেপ্তার হওয়া অপর তিনজন কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালতের নির্দেশে ফাহাদ ও কামরুলকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। অপর দুজন বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছে।

#কুমিল্লা_সংবাদ #হত্যামামলা #অপ্রতিমহত্যা

চেকপোস্ট

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার আলোচিত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে মামলাটি তদন্ত করবেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।

অপ্রতিম হত্যা মামলার তদন্ত শুরু করেছিলেন সদর দক্ষিণ মডেল থানার এসআই সাইফুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় তিনি জানান, মামলাটির তদন্তভার এখন পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদের কাছে দেওয়া হয়েছে। শিগগিরই মামলার প্রয়োজনীয় নথিপত্র হস্তান্তর করা হবে।

নতুন তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ জানান, পুলিশ সুপারের কার্যালয় থেকে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আদেশ এসেছে। নথিপত্র পাওয়ার পর তদন্ত কার্যক্রম শুরু করবেন তিনি।

তার আশা, দ্রুত তদন্ত শেষ করে আদালতে মামলার চার্জশিট দাখিল করা সম্ভব হবে।

গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম।

পরদিন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অপ্রতিমের মোবাইল ফোনের সূত্র ধরে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫), মো. কামরুল হাসান (১৬) এবং জড়িত সন্দেহে মো. সিয়াম (১৯)।

সিয়াম ছাড়া গ্রেপ্তার হওয়া অপর তিনজন কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালতের নির্দেশে ফাহাদ ও কামরুলকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। অপর দুজন বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত