বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

অভিযোগ বিএনপির বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় বিএনপি সুযোগ নিচ্ছে: হাসনাত কাইয়ূম

রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত আলোচনা সভায় কথা বলছেন দলের সভাপতি হাসনাত কাইয়ূম। বুধবার রাজধানীর তোপখানায় দলটির প্রধান কার্যালয়ে। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না হওয়ার সুযোগ নিয়ে বিএনপি জনগণের ওপর চড়াও হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর তোপখানায় দলটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার বিষয় ছিল—‘অভ্যুত্থান পরবর্তী করণীয় বিষয়ে অন্তর্বর্তী সরকারের নিকট রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রদত্ত প্রস্তাবনা ও আজকের বাস্তবতা’।

হাসনাত কাইয়ূম বলেন, দুই বছর আগে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং জনগণের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে একটি রূপরেখা দেওয়া হয়েছিল। কিন্তু সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকারের এই ব্যর্থতার ধারাবাহিকতায় বিএনপি জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে। তার দাবি, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতার সংকট এবং বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে পুরোনো ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রয়েছে।

দেশের জ্বালানি নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। হাসনাত কাইয়ূম বলেন, জনগণ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা করেছিল, তা বাস্তবায়ন না করে জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, অভ্যুত্থানের চেতনা রক্ষা করতে হলে রাষ্ট্র ও জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা বক্তব্য দেন।

আলোচনায় উপস্থিত ছিলেন অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, ডা. হেলালুজ্জামান আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

#বাংলাদেশ_রাজনীতি #রাষ্ট্র_সংস্কার #রাজনৈতিক_সংকট

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় বিএনপি সুযোগ নিচ্ছে: হাসনাত কাইয়ূম

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না হওয়ার সুযোগ নিয়ে বিএনপি জনগণের ওপর চড়াও হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর তোপখানায় দলটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার বিষয় ছিল—‘অভ্যুত্থান পরবর্তী করণীয় বিষয়ে অন্তর্বর্তী সরকারের নিকট রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রদত্ত প্রস্তাবনা ও আজকের বাস্তবতা’।

হাসনাত কাইয়ূম বলেন, দুই বছর আগে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং জনগণের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে একটি রূপরেখা দেওয়া হয়েছিল। কিন্তু সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকারের এই ব্যর্থতার ধারাবাহিকতায় বিএনপি জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে। তার দাবি, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতার সংকট এবং বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে পুরোনো ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রয়েছে।

দেশের জ্বালানি নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। হাসনাত কাইয়ূম বলেন, জনগণ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা করেছিল, তা বাস্তবায়ন না করে জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, অভ্যুত্থানের চেতনা রক্ষা করতে হলে রাষ্ট্র ও জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা বক্তব্য দেন।

আলোচনায় উপস্থিত ছিলেন অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, ডা. হেলালুজ্জামান আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত