চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১১ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে বাংলাদেশকে এই চুক্তিতে স্বাগত জানানো হয়েছে।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ৮ এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস চুক্তির ৫৪তম স্বাক্ষরকারী দেশ হিসেবে যোগ দিয়েছে। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন উপস্থিত ছিলেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “৫০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি টেকসই সম্পর্ক উপভোগ করছে। আমরা বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষত অর্থনৈতিক উন্নয়ন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তায়।”

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে যোগ করা হয়েছে, "আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে বাংলাদেশ মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের লক্ষ্যে আরও এক পদক্ষেপ এগিয়ে গেল।"

আর্টেমিস চুক্তি ২০২০ সালে যুক্তরাষ্ট্র এবং সাতটি দেশ মিলে প্রতিষ্ঠা করে। বর্তমানে ৫৪টি দেশ এই চুক্তিতে যুক্ত হয়েছে। এর লক্ষ্য হলো শান্তিপূর্ণভাবে মহাকাশ অন্বেষণ এবং মহাকাশ সম্পর্কিত অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত