গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত সুরক্ষা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দাবিতে হবিগঞ্জের আজমিরীগঞ্জে ‘দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা’ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন দলটির কেন্দ্রীয় নেতারা।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমাবেশে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, গ্রামের সন্তান হিসেবে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা ও দলীয় প্রভাবের বিরুদ্ধে বিবেকের তাড়নায় তিনি আন্দোলনে যুক্ত হয়েছিলেন। তিনি দাবি করেন, সে সময় লাখো ছাত্র, শ্রমিক, যুবক ও সাধারণ মানুষ কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিল।
তিনি বলেন, দেশের পরিবর্তন আনতে হলে সবাইকে সচেতন হতে হবে। জনগণের করের টাকায় বেতনভোগী সরকারি কর্মকর্তারা জনগণের সেবক, শাসক নন। তিনি অভিযোগ করেন, হবিগঞ্জে গড়ে ওঠা বিভিন্ন শিল্প-কারখানার মালিকরা স্থানীয় বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করলেও স্থানীয় মানুষের উন্নয়ন ও কর্মসংস্থানে প্রত্যাশিত ভূমিকা রাখছেন না। বরং কম বেতনে স্থানীয় তরুণদের শ্রমকে কাজে লাগানো হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “তারেক রহমানের দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব নয়। তিনি সমাজের সবচেয়ে খারাপ লোকদের পার্লামেন্টে নিয়ে গিয়েছেন।”
তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত।
সমাবেশ শেষে নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নেতৃত্বে আজমিরীগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি পদযাত্রা বের করা হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পদযাত্রা শেষে নেতারা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬