বলিউড অভিনেতা সালমান খানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ট্রেলারের দৈর্ঘ্য, গল্পের গুরুত্বপূর্ণ অংশ প্রকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভিজ্যুয়াল ইফেক্টসের (ভিএফএক্স) ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকদের একাংশ। এবার এসব সমালোচনার জবাব দিয়েছেন সালমান খান।
‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সহ-অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকে সঙ্গে নিয়ে সিনেমাটির প্রচারে হায়দরাবাদে যান সালমান। সেখানে এক অনুষ্ঠানে ট্রেলার নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া সম্পর্কে কথা বলেন তিনি।
সালমান বলেন, ট্রেলার দীর্ঘ হয়েছে কিংবা এতে সিনেমার গল্পের অনেক কিছু প্রকাশ পেয়েছে-এমন মন্তব্য দর্শকেরা করতেই পারেন। তবে ট্রেলার দেখে পুুরো সিনেমা সম্পর্কে আগাম সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রচ্ছদ দেখে কোনো বইয়ের বিচার করবেন না’। তার মতে, ট্রেলার দেখে যারা সিনেমা সম্পর্কে নেতিবাচক ধারণা করছেন, তাদের সেই ধারণা ভুলও প্রমাণিত হতে পারে।
সিনেমাটির ভিএফএক্স ও এআই ব্যবহারের অভিযোগ নিয়েও কথা বলেন অভিনেতা। তার প্রশ্ন, সিনেমার মূল বিষয়বস্তুর পরিবর্তে প্রযুক্তিগত দিক নিয়ে কেন এত আলোচনা হচ্ছে? তার ভাষ্য, সিনেমাটি দেশের সেনাসদস্য ও তাদের পরিবারকে কেন্দ্র করে নির্মিত। অথচ আলোচনার বড় অংশজুড়ে রয়েছে ভিএফএক্স ও এআই।
সিনেমার কয়েকটি দৃশ্যে তার উপস্থিতি নিয়েও দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে। কেউ কেউ ধারণা করছেন, এসব দৃশ্যে অন্য কাউকে ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে সালমান জানান, তার দলের সদস্যরা তাকে দর্শকদের এমন মন্তব্যের কথা জানিয়েছেন। তবে যেসব দৃশ্য নিয়ে প্রশ্ন উঠেছে, সেগুলো কম্পিউটার গ্রাফিক্স ছাড়াই বাস্তব লোকেশনে ধারণ করা হয়েছে।
অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমাটি আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২০২০ সালের পূর্ব লাদাখে ভারত ও চীনা সেনাদের সামরিক সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। দ্য টেলিগ্রাফ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

মতামত