রোববার, ১০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

স্বাস্থ্য

হাসপাতালে ভর্তি ১৭০৮ শিশু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার ১০ মে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দেড় মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪০৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৫ জন নিশ্চিতভাবে হামে এবং ৩৪৪ জন উপসর্গ নিয়ে মারা গেছে।

এ সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৮১৯ শিশু। তবে সামগ্রিকভাবে আক্রান্তের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে হাম ও সন্দেহজনক উপসর্গে মৃত্যু হয়েছে ১৭৯ শিশুর এবং আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৮২৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৪৯ হাজার ১৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩০ হাজার ৮৬২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

#স্বাস্থ্য_সতর্কতা #বাংলাদেশ_স্বাস্থ্য #হাম_সংক্রমণ

চেকপোস্ট

রোববার, ১০ মে ২০২৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার ১০ মে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দেড় মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪০৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৫ জন নিশ্চিতভাবে হামে এবং ৩৪৪ জন উপসর্গ নিয়ে মারা গেছে।

এ সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৮১৯ শিশু। তবে সামগ্রিকভাবে আক্রান্তের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে হাম ও সন্দেহজনক উপসর্গে মৃত্যু হয়েছে ১৭৯ শিশুর এবং আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৮২৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৪৯ হাজার ১৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩০ হাজার ৮৬২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত