মূল পাতা

জাতীয়

হাসিনার মতো ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে হয়েছিল যাদের

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ আপডেট : ৪৮ মিনিট আগে
হাসিনার মতো ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে হয়েছিল যাদের
ছবি: সংগৃহীত।

ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে নির্বাসন—বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন উদাহরণের অভাব নেই। কেউ পালিয়েছেন গণঅভ্যুত্থানের মুখে, কেউ সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে নিয়েছেন বিদেশের আশ্রয়। আবার কেউ নির্বাসিত অবস্থায়ই শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশে ফেরার ঘোষণা ঘিরে আলোচনায় এসেছে ইতিহাসের এমন কয়েকজন নির্বাসিত শাসকের নাম। ইদি আমিন, ফার্দিনান্দ মার্কোস কিংবা আশরাফ গনির মতো নেতাদের ক্ষমতা হারানো ও দেশত্যাগের গল্প যেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি। মানবতাবিরোধী অপরাধে সেদেশে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

শুধু তাই নয়, তাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধদমন ট্রাইব্যুনাল। বর্তমানে হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। এখন ঘোষণা মতো তিনি আদৌ দেশে ফিরবেন কিনা, সেটাই বড় প্রশ্ন।

ইদি আমিন। আফ্রিকার ইতিহাসে অন্যতম কুখ্যাত স্বৈরশাসক হিসাবে পরিচিত। ১৯৭১ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তিনি উগান্ডার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইতিহাস তাকে মনে রাখে ‘দ্য বুচার অফ কাম্পালা’ বা ‘কাম্পালার কসাই’ নামে।

১৯৭১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার অলিন্দে বসেন ইদি। তার শাসনকালে উগান্ডাজুড়ে রাজনৈতিক দমনপীড়ন, গণহত্যা, এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। 

একাধিক সূত্রের খবর, ইদির আট বছরের রাজত্বে মৃত্যু হয় প্রায় পাঁচ লক্ষ নিরীহ মানুষের।

১৯৭৮ সালে তিনি প্রতিবেশী দেশ তানজানিয়া আক্রমণ করেন। তানজানিয়ার সেনাবাহিনী এবং উগান্ডার বিদ্রোহীদের পালটা আক্রমণে ১৯৭৯ সালে ইদির পতন ঘটে। প্রথমে লিবিয়া, পরবর্তীতে সৌদি আরবে পালিয়ে যান তিনি। কিন্তু জীবিত অবস্থায় তার দেশে ফেরার স্বপ্ন ভেঙে যায়। নির্বাসিত অবস্থায় ২০০৩ সালের ১৬ আগস্ট সৌদি আরবের জেদ্দায় তার মৃত্যু হয়। জানা যায়, অঙ্গ বিকল হয়ে প্রাণ হারান কুখ্যাত এই শাসক।

এই তালিকায় আরও এক নাম রয়েছে। তিনি হলেন ফিলিপিন্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস। ১৯৬৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত টানা দুই দশক দেশটি শাসন করেছিলেন তিনি। গদিতে বসে প্রথম দিকে তিনি ফিলিপিন্সের রাস্তাঘাট এবং শিক্ষাক্ষেত্রে প্রভুত উন্নতি করেছিলেন। সে কারণে জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন তিনি।

আরও পড়ুনআরও পড়ুন‘হাসিনা সুস্থ আছেন’ প্রমাণে যে কাণ্ড করল আ.লীগ

কিন্তু তারপর ফার্দিনান্দের জমানায় চরম দুর্নীতি, দমন-পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। কেড়ে নেওয়া হয় সংবাদপত্রের স্বাধীনতাও। এরপর গণঅভ্যুত্থানের মুখে পড়ে ১৯৮৬ সালের ২৫ ফেব্রুয়ারি ফার্দিনান্দ সপরিবারে দেশ ছেড়ে আমেরিকার হাওয়াই দ্বীপে পালিয়ে যান। সেখানে নির্বাসিত অবস্থাতেই তার মৃত্যু হয়।

ফার্দিনান্দের দেহাবশেষ দেশে ফেরানোর আবেদন জানায় তার পরিবার, যা ঘিরে উত্তেজনা ছড়ায়। প্রাথমিকভাবে তাতে নিষেধাজ্ঞা জারি হয়। যদিও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

এই তালিকায় আরও একটি নাম হল আশরাফ গনি। তিনি ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পর তিনি বিশ্বব্যাংকে কাজ করেন। ২০০১ সালে তালিবান শাসনের পতনের পর দেশে ফিরে তিনি অর্থমন্ত্রী এবং কাবুল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে দায়িত্ব পালন করেন।

২০১৪ এবং ২০১৯ সালে নির্বাচনের মাধ্যমে তিনি পরপর দু’বার আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে মার্কিন সেনা প্রত্যাহারের পর ২০২১ সালের ১৫ আগস্ট তালিবানরা কাবুলের দখল করে নিলে তিনি দেশ ত্যাগ করেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরশাহীতে আশ্রয়ে রয়েছেন।

শেখ হাসিনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হাসিনার মতো ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে হয়েছিল যাদের
0:00 0:00
1.0x
চেকপোস্ট

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

হাসিনার মতো ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে হয়েছিল যাদের

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত