দেশে হাম উপসর্গে নতুন করে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একই সময়ে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে ৯৪৫ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ২৯ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯৪ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৯ হাজার ৯২৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত ৬৬ হাজার ৯৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬৩ হাজার ১৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
একই সময়ে নিশ্চিত হাম রোগে ৯২ জনের মৃত্যু হয়েছে, আর সন্দেহভাজন হিসেবে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬