মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

বিনামূল্যে আয়োজন

টরন্টোতে হবিগঞ্জ অ্যাসোসিয়েশন অব কানাডার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

কানাডার টরন্টোতে প্রবাসী হবিগঞ্জবাসীর অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন হবিগঞ্জ অ্যাসোসিয়েশন অব কানাডা-এর ২০২৬ সালের বার্ষিক বনভোজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (২৬ জুলাই) টরন্টোর থমসন মেমোরিয়াল পার্কে আয়োজিত এ বনভোজনে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি অংশ নেন। দিনব্যাপী আয়োজনে প্রবাসী হবিগঞ্জবাসীর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষও অংশগ্রহণ করেন। ফলে অনুষ্ঠানটি আঞ্চলিক পরিচয়ের গণ্ডি পেরিয়ে টরন্টোতে বসবাসরত বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়।

হবিগঞ্জ অ্যাসোসিয়েশন অব কানাডার সভাপতি খান ইমরুল চৌধুরীর নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কায়েছ চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক রাফি আর চৌধুরী। বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক নূরুল ইসলাম আজাদ এবং সদস্য সচিব শামীম চৌধুরীর তত্ত্বাবধানে সার্বিক আয়োজন সম্পন্ন হয়।

সকাল থেকেই পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে অংশগ্রহণকারীরা বনভোজনস্থলে উপস্থিত হতে থাকেন। দীর্ঘদিন পর পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ, কুশল বিনিময়, আড্ডা এবং আনন্দঘন পরিবেশে মুখর হয়ে ওঠে পুরো পার্ক। প্রবীণদের স্মৃতিচারণ, তরুণদের উচ্ছ্বাস এবং শিশু-কিশোরদের প্রাণচাঞ্চল্যে থমসন মেমোরিয়াল পার্কে যেন এক টুকরো বাংলাদেশের আবহ সৃষ্টি হয়।

বর্তমান কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল সংগঠনের প্রথম বড় আয়োজন। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় নতুন নেতৃত্বের সাংগঠনিক সক্ষমতারও পরিচয় মিলেছে বলে অংশগ্রহণকারীরা মন্তব্য করেন। কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আয়োজকদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

বনভোজনের অন্যতম বিশেষ দিক ছিল—এতে অংশ নিতে কোনো ধরনের নিবন্ধন বা ফি দিতে হয়নি। সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা ব্যক্তিগত উদ্যোগে প্রায় এক হাজার মানুষের খাবারের ব্যয় বহন করেন। প্রবাসে এত বিপুলসংখ্যক মানুষের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে বনভোজনের আয়োজন অংশগ্রহণকারীদের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ-সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও উপহার বিতরণ করা হয়।

আয়োজকরা অতিথি আপ্যায়ন, খাবার পরিবেশন, অনুষ্ঠান পরিচালনা এবং অন্যান্য দায়িত্ব দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন। অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পুরো পার্ক পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়, যা অংশগ্রহণকারীদের কাছে দায়িত্বশীলতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়।

দিনের শেষ পর্বে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী উৎসবমুখর বার্ষিক বনভোজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

#হবিগঞ্জ_এসোসিয়েশন_অব_কানাডা #টরন্টোর_বাংলাদেশি_কমিউনিটি #প্রবাসীদের_মিলনমেলা

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

টরন্টোতে হবিগঞ্জ অ্যাসোসিয়েশন অব কানাডার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত