সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আদালতের নির্দেশে কারাগারে

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্সের মামলায় পরিবারের সদস্যসহ গ্রেপ্তার ১০

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁর পরিবারের সদস্য ও বন্ধুদেরসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) দুপুরে তাঁদের সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে অপ্রাপ্তবয়স্ক একজনকে ছাড়া অন্য আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। তাঁর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য তাঁকে নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা আড়াইটায় ওই আসামির বিষয়ে আদালতের কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

আদালত সূত্র আরও জানায়, আসামিপক্ষের কোনো আইনজীবী জামিনের আবেদন করেননি।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার দেওয়ান ছাদ রাজা চৌধুরীর ছেলে দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী, তাঁর ছেলে দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স ও দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল। এ ছাড়া রয়েছেন প্রিন্সের স্ত্রী শাম্মী আক্তার পলি, মেয়ে সাবরিনা চৌধুরী রূপকথা এবং দেওয়ান ফারুক রাজা চৌধুরীর ছেলে ফাহিম রাজা চৌধুরী।

মামলার অন্য আসামিরা হলেন ছাতক উপজেলার জালালপুর গ্রামের শফিক আহমদের ছেলে কাওছার আহমদ সোহাগ, গোলাপগঞ্জ উপজেলার ভাদেরশ্বর গ্রামের ওলি রহমান মানিকের ছেলে তাকরিব রহমান তানহির, দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের শাহ আলমের ছেলে ইফাত আলম রাবিদ, সুনামগঞ্জের হাসননগর এলাকার সুজন মিয়ার ছেলে রানা এবং জামালগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের বিজয় করের ছেলে রজয় কর।

এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

সুনামগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপ্রাপ্তবয়স্ক সাবরিনা চৌধুরী রূপকথাকে ছাড়া অন্য আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অপ্রাপ্তবয়স্ক আসামির বিষয়ে সিদ্ধান্তের জন্য তাঁকে নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে।

#সুনামগঞ্জ #ছাত্রলীগ #আদালত

চেকপোস্ট

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্সের মামলায় পরিবারের সদস্যসহ গ্রেপ্তার ১০

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁর পরিবারের সদস্য ও বন্ধুদেরসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) দুপুরে তাঁদের সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে অপ্রাপ্তবয়স্ক একজনকে ছাড়া অন্য আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। তাঁর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য তাঁকে নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা আড়াইটায় ওই আসামির বিষয়ে আদালতের কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

আদালত সূত্র আরও জানায়, আসামিপক্ষের কোনো আইনজীবী জামিনের আবেদন করেননি।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার দেওয়ান ছাদ রাজা চৌধুরীর ছেলে দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী, তাঁর ছেলে দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স ও দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল। এ ছাড়া রয়েছেন প্রিন্সের স্ত্রী শাম্মী আক্তার পলি, মেয়ে সাবরিনা চৌধুরী রূপকথা এবং দেওয়ান ফারুক রাজা চৌধুরীর ছেলে ফাহিম রাজা চৌধুরী।

মামলার অন্য আসামিরা হলেন ছাতক উপজেলার জালালপুর গ্রামের শফিক আহমদের ছেলে কাওছার আহমদ সোহাগ, গোলাপগঞ্জ উপজেলার ভাদেরশ্বর গ্রামের ওলি রহমান মানিকের ছেলে তাকরিব রহমান তানহির, দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের শাহ আলমের ছেলে ইফাত আলম রাবিদ, সুনামগঞ্জের হাসননগর এলাকার সুজন মিয়ার ছেলে রানা এবং জামালগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের বিজয় করের ছেলে রজয় কর।

এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

সুনামগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপ্রাপ্তবয়স্ক সাবরিনা চৌধুরী রূপকথাকে ছাড়া অন্য আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অপ্রাপ্তবয়স্ক আসামির বিষয়ে সিদ্ধান্তের জন্য তাঁকে নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত