মূল পাতা

সর্বশেষ

সুনামগঞ্জে ইমন মিয়া হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চেকপোস্ট

সুনামগঞ্জে ইমন মিয়া হত্যা মামলায় মো. সায়মন ওরফে সাইমুল (পলাতক) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সুনামগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাস্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মইন উদ্দিন সুহেল।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. সায়মন ওরফে সাইমুল সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর বড়কাপন গ্রামের দুদু মিয়ার ছেলে।

আদালতের রায়ের বিবরণে জানা যায়, নিহত ইমন মিয়ার মা রোজিনা ওমানে প্রবাসে থাকেন। এ কারণে ইমন মিয়া ও তার ছোট ভাই জীবন মিয়া দীর্ঘদিন ধরে তাদের মামা এবং এ হত্যা মামলার এজাহারকারী নাছির উদ্দিনের বাড়িতে বসবাস করে আসছিলেন।

ঘটনার প্রায় এক সপ্তাহ আগে ইমন মিয়া ঘটনাস্থলের রুবি ফার্নিচার নামের দোকানঘরের মালিক আজাদ মিয়ার বাড়িতে রাখাল হিসেবে কাজ নেন। চাকরির সুবাদে তিনি আজাদ মিয়ার দোকানে যাতায়াত করতেন। 

এ সময় দোকানের কর্মচারী আসামি মো. সায়মন ওরফে সাইমুলের সঙ্গে ইমন মিয়ার পরিচয় হয়।

রায়ের বিবরণ অনুযায়ী, বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও দোকানের পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা জুলেখা বেগমের সঙ্গে আসামি সায়মনের প্রেমের সম্পর্ক ছিল। 

আসামির দেওয়া মোবাইল ফোনের ব্যাটারি জুলেখা বেগম ইমন মিয়ার মাধ্যমে দোকানে পাঠাতেন এবং একে অপরের খোঁজখবর নিতেন।

 বিষয়টি জুলেখা বেগমের অভিভাবকদের নজরে এলে তারা ইমন মিয়াকে তাদের বাড়িতে আসতে নিষেধ করেন।

এ নিয়ে ঘটনার দিন ২০২১ সালের ২৩ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে আসামি সায়মনের সঙ্গে ইমন মিয়ার কথা-কাটাকাটি হয়। 

একপর্যায়ে আসামি দোকানে থাকা গরু কাটার ছুরি দিয়ে ইমন মিয়ার গলায় আঘাত করেন। এতে ইমন মিয়া মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২ ধারায় তাকে দোষী সাব্যস্ত করেন।

রায়ের আদেশে আদালত আসামি মো. সায়মন ওরফে সাইমুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করলে অথবা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়ার পর থেকে তার সাজার মেয়াদ গণনা শুরু হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। 

এ ছাড়া তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং জব্দকৃত আলামত বিধি মোতাবেক নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সুনামগঞ্জে ইমন মিয়া হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে ইমন মিয়া হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত