সোমবার, ২০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মামলা করে থানায় হস্তান্তর

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, জব্দ ৫ স্মার্টফোন

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় অনলাইন জুয়া পরিচালনা ও খেলায় ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুর সরকারি খাদ্য গুদাম সংলগ্ন নদীর ঘাট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে অনলাইনে জুয়া খেলার সঙ্গে জড়িত কয়েকজনের অবস্থানের তথ্য পেয়ে র‍্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাররা হলেন— দিরাই উপজেলার খাগাউড়া গ্রামের ইমন তালুকদার (২২), বিপ্লব সরকার (২১), অমৃত দাস (২২) এবং সুনামগঞ্জ শহরের হাসননগর এলাকার মোহন (১৬)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন অনলাইন বেটিং ও ক্যাসিনো অ্যাপের মাধ্যমে জুয়া খেলার কথা স্বীকার করেছেন। জব্দ করা মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামতও পাওয়া গেছে।

র‍্যাব-৯ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাদের এবং জব্দ করা আলামত সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

#সুনামগঞ্জ #র‍্যাব৯ #অনলাইন_জুয়া

চেকপোস্ট

সোমবার, ২০ জুলাই ২০২৬

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, জব্দ ৫ স্মার্টফোন

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় অনলাইন জুয়া পরিচালনা ও খেলায় ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুর সরকারি খাদ্য গুদাম সংলগ্ন নদীর ঘাট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে অনলাইনে জুয়া খেলার সঙ্গে জড়িত কয়েকজনের অবস্থানের তথ্য পেয়ে র‍্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাররা হলেন— দিরাই উপজেলার খাগাউড়া গ্রামের ইমন তালুকদার (২২), বিপ্লব সরকার (২১), অমৃত দাস (২২) এবং সুনামগঞ্জ শহরের হাসননগর এলাকার মোহন (১৬)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন অনলাইন বেটিং ও ক্যাসিনো অ্যাপের মাধ্যমে জুয়া খেলার কথা স্বীকার করেছেন। জব্দ করা মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামতও পাওয়া গেছে।

র‍্যাব-৯ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাদের এবং জব্দ করা আলামত সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত