মূল পাতা

সারাদেশ

সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬
সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা
রোববার সকালে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ করে কথা বলেন নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি শামছুল হক। ছবি: আজকের পত্রিকা

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের কর্মকাণ্ডের সমালোচনা করে তাঁকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি শামছুল হক। তিনি বলেন, ‘ঢাকায় বসে যুবদলের নয়ন যে অপকর্ম করছেন, গোপালগঞ্জে এলে তার চেয়ে দ্বিগুণভাবে জবাব দেওয়া হবে। আপনার যদি সেই সক্ষমতা ও সৎসাহস থাকে তাহলে আপনি গোপালগঞ্জে আসেন।’

আজ রোববার (২৯ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গণমাধ্যমের সামনে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ করে এসব কথা বলেন শামছুল হক।

শামছুল হক বলেন, গোপালগঞ্জে এলে আপনি যা করছেন তার চেয়ে দ্বিগুণ জবাব দিয়ে দেখিয়ে দেব। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার মানুষ কী করতে পারে তা হাড়ে হাড়ে টের পাবেন। তবে বাস্তবে গোপালগঞ্জে আসার মতো সেই সক্ষমতা আপনার নেই।

এ ছাড়া পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারকে উদ্দেশ করে টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি বলেন, ‘আশপাশের জেলার ছাত্রদলের কিছু নেতা-কর্মী কেন্দ্রের নির্দেশনা পেলে গোপালগঞ্জ আসার কথা বলছেন বলে আমরা শুনেছি। তাঁদের বলতে চাই, আপনারা টুঙ্গিপাড়া আসেন। আমরা টুঙ্গিপাড়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। অতিথি আপ্যায়নের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। একবার এলে টুঙ্গিপাড়ার মানুষ কীভাবে আপ্যায়ন করতে জানে, তা আপনারা সারা জীবন মনে রাখবেন।’

বিএনপি, জামায়াত ও এনসিপির উদ্দেশে শামছুল হক বলেন, এলাকায় বর্তমানে কোনো উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি বা মস্তানি নেই। শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এ সময় নিষিদ্ধঘোষিত টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান, ছাত্রলীগ নেতা সম্রাটসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ ছাত্রলীগ ঢাকা বিভাগ যুবদল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা
0:00 0:00
1.0x
চেকপোস্ট

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের কর্মকাণ্ডের সমালোচনা করে তাঁকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি শামছুল হক। তিনি বলেন, ‘ঢাকায় বসে যুবদলের নয়ন যে অপকর্ম করছেন, গোপালগঞ্জে এলে তার চেয়ে দ্বিগুণভাবে জবাব দেওয়া হবে। আপনার যদি সেই সক্ষমতা ও সৎসাহস থাকে তাহলে আপনি গোপালগঞ্জে আসেন।’

আজ রোববার (২৯ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গণমাধ্যমের সামনে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ করে এসব কথা বলেন শামছুল হক।

শামছুল হক বলেন, গোপালগঞ্জে এলে আপনি যা করছেন তার চেয়ে দ্বিগুণ জবাব দিয়ে দেখিয়ে দেব। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার মানুষ কী করতে পারে তা হাড়ে হাড়ে টের পাবেন। তবে বাস্তবে গোপালগঞ্জে আসার মতো সেই সক্ষমতা আপনার নেই।

এ ছাড়া পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারকে উদ্দেশ করে টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি বলেন, ‘আশপাশের জেলার ছাত্রদলের কিছু নেতা-কর্মী কেন্দ্রের নির্দেশনা পেলে গোপালগঞ্জ আসার কথা বলছেন বলে আমরা শুনেছি। তাঁদের বলতে চাই, আপনারা টুঙ্গিপাড়া আসেন। আমরা টুঙ্গিপাড়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। অতিথি আপ্যায়নের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। একবার এলে টুঙ্গিপাড়ার মানুষ কীভাবে আপ্যায়ন করতে জানে, তা আপনারা সারা জীবন মনে রাখবেন।’

বিএনপি, জামায়াত ও এনসিপির উদ্দেশে শামছুল হক বলেন, এলাকায় বর্তমানে কোনো উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি বা মস্তানি নেই। শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এ সময় নিষিদ্ধঘোষিত টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান, ছাত্রলীগ নেতা সম্রাটসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত