স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাতক্ষীরার বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেছেন।
আজ সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ইনডোর, আউটডোর, রোগীসেবার কার্যক্রম, রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান এবং সার্বিক স্বাস্থ্যসেবা পরিবেশ ঘুরে দেখেন।
তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোগীদের প্রতি আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থাও পর্যালোচনা করেন। উপস্থিতি ব্যবস্থাপনা ও কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬