সোমবার, ১৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

জুলাই আন্দোলনে উসকানির অভিযোগে

শ্যামল-মোজাম্মেল-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শ্যামল দত্ত, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু। ছবি : এআই জেনারেটেড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় উসকানি দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সোমবার (১৭ আগস্ট) প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের হাজির করার আবেদন জানানো হলে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ওই তিন সাংবাদিক মামলায় উল্লেখিত অপরাধে প্ররোচনা দিয়েছেন। সংবাদ সম্মেলনটি শেখ হাসিনার চীন সফর নিয়ে আয়োজন করা হয়েছিল।

প্রসিকিউশন জানায়, ওই সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনার কিছু মন্তব্য ও ‘রাজাকার’ শব্দের ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর পর ওই রাতেই বিক্ষোভ শুরু হয়।

অভিযোগে বলা হয়েছে, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একটি ‘কাউন্টার ন্যারেটিভ’ তৈরিতে ভূমিকা রেখেছিলেন এই তিন সাংবাদিক।

বর্তমানে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার রয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই চ্যানেলের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা।

এ ছাড়া হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়ও মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

#বাংলাদেশ_রাজনীতি #আন্তর্জাতিক_অপরাধ_ট্রাইব্যুনাল #জুলাই_মামলা

চেকপোস্ট

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

শ্যামল-মোজাম্মেল-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণ-অভ্যুত্থানের সময় উসকানি দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সোমবার (১৭ আগস্ট) প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের হাজির করার আবেদন জানানো হলে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ওই তিন সাংবাদিক মামলায় উল্লেখিত অপরাধে প্ররোচনা দিয়েছেন। সংবাদ সম্মেলনটি শেখ হাসিনার চীন সফর নিয়ে আয়োজন করা হয়েছিল।

প্রসিকিউশন জানায়, ওই সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনার কিছু মন্তব্য ও ‘রাজাকার’ শব্দের ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর পর ওই রাতেই বিক্ষোভ শুরু হয়।

অভিযোগে বলা হয়েছে, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একটি ‘কাউন্টার ন্যারেটিভ’ তৈরিতে ভূমিকা রেখেছিলেন এই তিন সাংবাদিক।

বর্তমানে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার রয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই চ্যানেলের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা।

এ ছাড়া হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়ও মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত