মূল পাতা

রাজনীতি

শেখ হাসিনার প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ ও আত্মসমর্পণ হওয়া উচিত: মাহফুজ আলম

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ ও আত্মসমর্পণ হওয়া উচিত: মাহফুজ আলম

রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরিবর্তে তার প্রত্যর্পণ ও আত্মসমর্পণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মাহফুজ আলম বলেন, সন্ত্রাস ও হত্যার রাজনীতির পরিবর্তে আওয়ামী লীগকে গত ১৭ বছরের শাসনামলের সত্য স্বীকার করতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে এবং সন্ত্রাসের রাজনীতি পরিত্যাগের ঘোষণা দিতে হবে। এসব শর্ত ছাড়া জাতীয় পুনর্মিলনের আলোচনা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও লেখেন, সম্ভাব্য গৃহযুদ্ধের পরিস্থিতি এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট পুনর্মিলনের প্রসঙ্গ তুলেছিলেন। তবে তাঁর অভিযোগ, আওয়ামী লীগের মধ্যে এখনো কোনো অনুশোচনা বা আত্মসমালোচনার লক্ষণ নেই।

মাহফুজ আলমের ভাষ্য, সন্ত্রাস ও হত্যার রাজনীতি অব্যাহত থাকলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্যের ক্ষতি এবং মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির দায় আওয়ামী লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্রকে নিতে হবে।

এ সময় চলমান আন্তঃসীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পোস্টের শুরুতে নিজের ফেসবুক আইডি ফিরে পাওয়ার কথাও জানান মাহফুজ আলম। তার দাবি, গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের সাইবার গ্রুপ তার আইডি টেকডাউন করেছিল। পরে শুক্রবার সেটি ফিরে পেয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শেখ হাসিনার প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ ও আত্মসমর্পণ হওয়া উচিত: মাহফুজ আলম
0:00 0:00
1.0x
চেকপোস্ট

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


শেখ হাসিনার প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ ও আত্মসমর্পণ হওয়া উচিত: মাহফুজ আলম

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরিবর্তে তার প্রত্যর্পণ ও আত্মসমর্পণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মাহফুজ আলম বলেন, সন্ত্রাস ও হত্যার রাজনীতির পরিবর্তে আওয়ামী লীগকে গত ১৭ বছরের শাসনামলের সত্য স্বীকার করতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে এবং সন্ত্রাসের রাজনীতি পরিত্যাগের ঘোষণা দিতে হবে। এসব শর্ত ছাড়া জাতীয় পুনর্মিলনের আলোচনা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও লেখেন, সম্ভাব্য গৃহযুদ্ধের পরিস্থিতি এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট পুনর্মিলনের প্রসঙ্গ তুলেছিলেন। তবে তাঁর অভিযোগ, আওয়ামী লীগের মধ্যে এখনো কোনো অনুশোচনা বা আত্মসমালোচনার লক্ষণ নেই।

মাহফুজ আলমের ভাষ্য, সন্ত্রাস ও হত্যার রাজনীতি অব্যাহত থাকলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্যের ক্ষতি এবং মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির দায় আওয়ামী লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্রকে নিতে হবে।

এ সময় চলমান আন্তঃসীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পোস্টের শুরুতে নিজের ফেসবুক আইডি ফিরে পাওয়ার কথাও জানান মাহফুজ আলম। তার দাবি, গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের সাইবার গ্রুপ তার আইডি টেকডাউন করেছিল। পরে শুক্রবার সেটি ফিরে পেয়েছেন।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত