বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও হয়রানির অভিযোগে ভারতীয় অভিনেতা ও সাবেক পেশাদার রেসলার সৌরভ গুর্জরের বিরুদ্ধে মামলা হয়েছে। হায়দরাবাদের গাচিবৌলি থানায় এক নারীর অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়। পরে মুম্বাই বিমানবন্দর থেকে সৌরভকে আটক করে হায়দরাবাদে নিয়ে যায় পুলিশ। আদালতে হাজির করা হলে তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। বিষয়টি বর্তমানে তদন্তাধীন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত ১৫ আগস্ট সাইবারাবাদের গাচিবৌলি থানায় ওই নারী অভিযোগ করেন। তার দাবি, সৌরভ তাকে বিয়ের আশ্বাস দেওয়ার পাশাপাশি স্ত্রীর মতো অধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সম্পর্ক চলাকালে শারীরিক ও মানসিক হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগপত্র অনুযায়ী, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে সৌরভের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ বাড়তে থাকে এবং একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, ২০২১ সালের ২৫ ডিসেম্বর দুজনের প্রথম সরাসরি দেখা হয়। তখন সৌরভ তাকে বিয়ের আশ্বাস দেন বলে দাবি করেছেন তিনি।
ওই নারীর আরও দাবি, যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়ও তাদের সম্পর্ক অব্যাহত ছিল। পরে ভারতে ফিরে আসার পর তারা একসঙ্গে বসবাস করেন। সৌরভের কথায় তিনি যুক্তরাষ্ট্রের চাকরি ছেড়ে দেন এবং দুজন মিলে ব্যবসা শুরু করবেন‘ এমন আশ্বাসও পেয়েছিলেন বলে অভিযোগ করেছেন তিনি।
অভিযোগে ওই নারী আরও বলেন, সম্পর্কের কারণে নিজের পেশাগত জীবনেও মনোযোগ দিতে পারছিলেন না। বিয়ের বিষয়ে সৌরভকে প্রশ্ন করলে তিনি ফোন নম্বর ব্লক করে দিতেন এবং যোগাযোগ এড়িয়ে যেতেন বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সৌরভ ওই নারীর সঙ্গে ছিলেন। পরে হায়দরাবাদে একসঙ্গে থাকার সময় কোনো ধরনের পূর্ববার্তা না দিয়েই সৌরভ চলে যান বলে দাবি করেছেন অভিযোগকারী।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর গাচিবৌলি থানায় মামলা রেজিস্ট্রি করে তদন্ত শুরু করা হয়। পরে সৌরভের অবস্থান শনাক্ত করে মুম্বাই বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর হায়দরাবাদে নিয়ে গিয়ে আদালতে হাজির করা হলে তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
অভিনয়ের পাশাপাশি রেসলিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন সৌরভ গুর্জর। ২০১৩ সালে স্টার প্লাসের ‘মহাভারত’ ধারাবাহিকে ভীম চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে পরিচিতি পান তিনি। ধারাবাহিকটি ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রচারিত হয়।
পরে ‘সংকটমোচন মহাবলী হনুমান’ ধারাবাহিকে রাবণ ও বালির চরিত্রে অভিনয় করেন সৌরভ। ২০২২ সালে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘শিব শক্তি’ তপ ত্যাগ তাণ্ডব’ ধারাবাহিকেও অভিনয় করেন তিনি।
মামলাটি এখনো তদন্তাধীন। ফলে অভিযোগে উল্লিখিত ঘটনাগুলোর সত্যতা তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬