মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ভুল পরিসংখ্যানের অভিযোগ ঢাকার

রোহিঙ্গা তথ্য নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ

রোহিঙ্গা বসতি। ছবি : সংগৃহীত

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যে ব্যবহৃত তথ্য ও পরিসংখ্যান নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ের সঙ্গে বৈঠকে এ উদ্বেগের কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার) মো. তৌফিক-উর-রহমান।

বৈঠকে গত ১৫ আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির প্রসঙ্গ তুলে তৌফিক-উর-রহমান বলেন, ওই বিবৃতিতে ব্যবহৃত অনেক তথ্য ভুল পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জাতিসংঘের ব্যবস্থায় নিবন্ধিত তথ্যই রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যার সঠিক প্রতিফলন।

বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপক্ষীয়ভাবে সম্মত কাঠামোর আওতায় রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে মিয়ানমারের সহযোগিতা চাওয়া হয়। যাচাইয়ের ক্ষেত্রে শিবিরে জন্ম নেওয়া শিশু এবং ২০১৭ সালের পর রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা নতুন রোহিঙ্গাদেরও অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ বর্তমানে এসব রোহিঙ্গার নিবন্ধন করছে জানিয়ে মহাপরিচালক বলেন, বিদ্যমান ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তালিকার বাইরে থাকা রোহিঙ্গাদের তথ্যও যথাসময়ে মিয়ানমার কর্তৃপক্ষকে দেওয়া হবে।

বৈঠকে বাংলাদেশ আরও জানায়, রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়; তাদের নিজস্ব জাতিগত পরিচয় রয়েছে। সাম্প্রতিক সময় পর্যন্ত মিয়ানমার কর্তৃপক্ষও এই পরিচয় স্বীকার করেছে বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণ নেপিডোতে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ে। একই সঙ্গে যাচাই প্রক্রিয়া শেষ করে যাচাইকৃত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর বিষয়ে তার সরকারের প্রতিশ্রুতির কথাও জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ পুনর্ব্যক্ত করে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলকভাবে রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসন।

#রোহিঙ্গা_সংকট #রোহিঙ্গা_প্রত্যাবাসন #বাংলাদেশ_মিয়ানমার

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রোহিঙ্গা তথ্য নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যে ব্যবহৃত তথ্য ও পরিসংখ্যান নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ের সঙ্গে বৈঠকে এ উদ্বেগের কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার) মো. তৌফিক-উর-রহমান।

বৈঠকে গত ১৫ আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির প্রসঙ্গ তুলে তৌফিক-উর-রহমান বলেন, ওই বিবৃতিতে ব্যবহৃত অনেক তথ্য ভুল পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জাতিসংঘের ব্যবস্থায় নিবন্ধিত তথ্যই রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যার সঠিক প্রতিফলন।

বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপক্ষীয়ভাবে সম্মত কাঠামোর আওতায় রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে মিয়ানমারের সহযোগিতা চাওয়া হয়। যাচাইয়ের ক্ষেত্রে শিবিরে জন্ম নেওয়া শিশু এবং ২০১৭ সালের পর রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা নতুন রোহিঙ্গাদেরও অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ বর্তমানে এসব রোহিঙ্গার নিবন্ধন করছে জানিয়ে মহাপরিচালক বলেন, বিদ্যমান ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তালিকার বাইরে থাকা রোহিঙ্গাদের তথ্যও যথাসময়ে মিয়ানমার কর্তৃপক্ষকে দেওয়া হবে।

বৈঠকে বাংলাদেশ আরও জানায়, রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়; তাদের নিজস্ব জাতিগত পরিচয় রয়েছে। সাম্প্রতিক সময় পর্যন্ত মিয়ানমার কর্তৃপক্ষও এই পরিচয় স্বীকার করেছে বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণ নেপিডোতে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ে। একই সঙ্গে যাচাই প্রক্রিয়া শেষ করে যাচাইকৃত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর বিষয়ে তার সরকারের প্রতিশ্রুতির কথাও জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ পুনর্ব্যক্ত করে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলকভাবে রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত