মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল

রামিসা হত্যার বিচার শুরু ১ জুন, ঘোষণা আইনমন্ত্রীর

ছবি : সংগৃহীত

আসাদুজ্জামান খান জানিয়েছেন, শিশু রামিসা হত্যার বিচার কার্যক্রম আগামী ১ জুন থেকে শুরু হবে। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই এ বিচার শুরু করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

সোমবার (২৫ মে) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট-এর সঙ্গে সমন্বয় করে ট্রাইব্যুনালগুলো ঈদের ছুটিতেও সচল রাখা হয়েছে, যাতে বিচার প্রক্রিয়া ব্যাহত না হয়।

তিনি আরও জানান, এ মামলায় ২৪ ঘণ্টার মধ্যে আসামির জবানবন্দি নেওয়া হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল সম্পন্ন হয়েছে।

আইনমন্ত্রী দাবি করেন, সরকার দ্রুত বিচার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাই তাদের অগ্রাধিকার।

পরে তিনি চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন এবং ঐতিহাসিক স্মৃতিচিহ্ন পরিদর্শন করেন।

তিনি বলেন, নতুন প্রজন্মকে নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনায় অনুপ্রাণিত হতে হবে।

#আইনমন্ত্রী #ন্যায়বিচার_চাই #রামিসা

চেকপোস্ট

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

রামিসা হত্যার বিচার শুরু ১ জুন, ঘোষণা আইনমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

আসাদুজ্জামান খান জানিয়েছেন, শিশু রামিসা হত্যার বিচার কার্যক্রম আগামী ১ জুন থেকে শুরু হবে। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই এ বিচার শুরু করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

সোমবার (২৫ মে) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট-এর সঙ্গে সমন্বয় করে ট্রাইব্যুনালগুলো ঈদের ছুটিতেও সচল রাখা হয়েছে, যাতে বিচার প্রক্রিয়া ব্যাহত না হয়।

তিনি আরও জানান, এ মামলায় ২৪ ঘণ্টার মধ্যে আসামির জবানবন্দি নেওয়া হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল সম্পন্ন হয়েছে।

আইনমন্ত্রী দাবি করেন, সরকার দ্রুত বিচার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাই তাদের অগ্রাধিকার।

পরে তিনি চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন এবং ঐতিহাসিক স্মৃতিচিহ্ন পরিদর্শন করেন।

তিনি বলেন, নতুন প্রজন্মকে নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনায় অনুপ্রাণিত হতে হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত