মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালদি মোল্লাবাড়ি কবরস্থানে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার কবর জিয়ারত করেছেন দুই সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় নেতারা।
শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এই কবর জিয়ারতে অংশ নেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদাদ মানু এবং বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু।
এ সময় তারা নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, সরকার ভুক্তভোগী পরিবারের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হচ্ছে। তিনি এ ঘটনায় কোনো ধরনের রাজনৈতিক অপব্যবহার না করার আহ্বান জানান।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি বলেন, শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদাদ মানু দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
বিএনপি নেতা মীর সরফত আলী সপু বলেন, এই ঘটনার বিচার প্রক্রিয়া যেন সঠিকভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, গত সপ্তাহে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার (৭)-কে অপহরণ ও ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগ উঠে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে গ্রেপ্তার করে। সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ঘটনাটি দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সৃষ্টি করেছে।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬