বাগেরহাটের রামপাল উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বর্তমানে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও মাদক নিয়ন্ত্রণ, সরকারি খাল দখল, অবৈধ বালু উত্তোলন ও বাজার ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা, মৎস্যঘের দখল বন্ধ এবং সরকারি রেকর্ডভুক্ত খাল দখলকারীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বাজারে মূল্য তালিকা দৃশ্যমান রাখা ও নিয়মিত বাজার মনিটরিংয়ের ওপর জোর দেওয়া হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং তেলিখালী ও সগুনা-দাউদখালী নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ কাঠের পুল দ্রুত সংস্কারের বিষয়েও আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। তিনি সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তীকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নিতে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম রাজীবকে আইনগত পদক্ষেপ জোরদারের নির্দেশ দেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ইউপি সচিবরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মাদক নির্মূল, সরকারি খালের অবৈধ বাধ অপসারণ এবং ঝুঁকিপূর্ণ কাঠের পুল মেরামতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬