সোমবার, ১৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ইউপি সদস্যের মৃত্যু, তদন্তে পুলিশ

রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু, বিচ্ছেদের পর মানসিক বিপর্যয়

ছবি : চেকপোস্ট

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য তুলা রাম (৩৯) মারা গেছেন। পারিবারিক অশান্তি ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ভাংবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী ও সন্তান থাকা অবস্থায় প্রায় দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করেন তুলা রাম। পরে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের কারণে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। কিছুদিন আগে স্ত্রী চলে যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি স্বজনদের।

এলাকাবাসীর ভাষ্য, ঘটনার আগে তুলা রাম সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পরিচিতজনদের কাছে ক্ষমা চান। পরে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে জানা গেছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ ও মানসিক অস্থিরতার বিষয়টি সামনে এসেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নেওয়া হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তুলা রামের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রতিনিধি হিসেবে তিনি স্থানীয়দের কাছে পরিচিত ছিলেন।

#ঠাকুরগাঁও_সংবাদ #রাণীশংকৈল_খবর #ইউপি_সদস্য_মৃত্যু

চেকপোস্ট

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু, বিচ্ছেদের পর মানসিক বিপর্যয়

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য তুলা রাম (৩৯) মারা গেছেন। পারিবারিক অশান্তি ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ভাংবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী ও সন্তান থাকা অবস্থায় প্রায় দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করেন তুলা রাম। পরে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের কারণে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। কিছুদিন আগে স্ত্রী চলে যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি স্বজনদের।

এলাকাবাসীর ভাষ্য, ঘটনার আগে তুলা রাম সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পরিচিতজনদের কাছে ক্ষমা চান। পরে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে জানা গেছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ ও মানসিক অস্থিরতার বিষয়টি সামনে এসেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নেওয়া হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তুলা রামের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রতিনিধি হিসেবে তিনি স্থানীয়দের কাছে পরিচিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত