মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের ১০ ঘণ্টা পর সাবেক পুলিশ কর্মকর্তা জমসেদ মিয়ার (অবসরপ্রাপ্ত) ভাসমান মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের তুলাপুর গ্রামের বাসিন্দা জমসেদ মিয়া বাড়ির পার্শ্ববর্তী কাউয়াদিঘি হাওর এলাকায় গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি।
দীর্ঘ সময় স্বজনরা তাঁর খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় হাওরের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করেন। অবশেষে বুধবার রাত দেড়টার (১:৩০ মিনিট) দিকে কাউয়াদিঘি হাওরে পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা দ্রুত মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
হাওরে ঘাস কাটতে গিয়ে অসাবধানতাবশত নাকি অন্য কোনো কারণে তাঁর সলিল সমাধি ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬