ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনার আগে দুই দেশের অবস্থান নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান দাবি করেছে, ওয়াশিংটন বর্তমানে যুদ্ধ পরিস্থিতি থেকে ‘সম্মানজনক’ভাবে সরে আসার পথ খুঁজছে।
শনিবার (২৫ এপ্রিল) ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জিও নিউজ।
মুখপাত্র বলেন, ইরানের সামরিক সক্ষমতা এখন শক্তিশালী অবস্থানে রয়েছে এবং প্রতিপক্ষ দেশগুলো বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের কৌশল খুঁজছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জারেড কুশনার শান্তি আলোচনা ও কূটনৈতিক সফরের অংশ হিসেবে ইসলামাবাদ-এর উদ্দেশ্যে রওনা হয়েছেন।
তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই তেহরানের।
বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের এমন পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, যদিও পর্দার আড়ালে আলোচনার সম্ভাবনা একেবারে বন্ধ হয়নি।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬