শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

পরিবেশ রক্ষার বার্তা তরুণদের

মানবিকতা ও পরিবেশ সুরক্ষার বার্তায় ‘সবুজ স্বপ্ন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি : চেকপোস্ট

মানবিকতা, তারুণ্য ও পরিবেশ সুরক্ষার প্রত্যয় নিয়ে জামালপুরে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের পরিচালিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সবুজ স্বপ্ন’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফৌজদারি প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাবিপ্রবির শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে গত এক বছরে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা এবং পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে জাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘সবুজ স্বপ্ন’র সভাপতি আরমান হোসেন বলেন, “আলহামদুলিল্লাহ! সবার ভালোবাসা, দোয়া ও সহযোগিতায় ‘সবুজ স্বপ্ন’ আজ এক বছর পূর্ণ করেছে। আমরা পথশিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় কাজ করার চেষ্টা করেছি। এটি কেবল শুরু, আমাদের পথ এখনো অনেক বাকি।”

সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার বিদ্যুৎ বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ‘সবুজ স্বপ্ন’র যাত্রা শুরু হয়েছিল। সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা ও উৎসাহ দেওয়ার জন্য শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত এক অভিভাবক বলেন, শীতের সময়ে অনেক শিশু বাইরে আসতে চায় না। এ কারণে সন্তানদের পড়াশোনার দায়িত্ব সংগঠনের সদস্যদের কাছে দিয়ে তাদের কার্যক্রমে পাঠানো হয়।

আরেক নারী অভিভাবক বলেন, “আমরা অনেক সময় দায়িত্বহীন হয়ে পড়ি। তারপরও যদি আমাদের সন্তানদের পড়াশোনা করানো হয়, আমরা তাদের নিয়ে আসব এবং সবসময় সহযোগিতা করব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন কাওসার বলেন, জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে শিশুদের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, শিশুদের ছোটখাটো কাজে যুক্ত না করে পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে জাবিপ্রবির শিক্ষকবৃন্দও বক্তব্য দেন। বক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করা এবং পরিবেশ সুরক্ষায় ‘সবুজ স্বপ্ন’র বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন তারা।

পরে অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

Image

#পথশিশু #পরিবেশসুরক্ষা #সবুজস্বপ্ন

চেকপোস্ট

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মানবিকতা ও পরিবেশ সুরক্ষার বার্তায় ‘সবুজ স্বপ্ন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত