পূর্বাচলে বাড়িতে ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় আলোচনার মধ্যে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আব্দুল্লাহ আল জহিরকে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
পূর্বাচলে ডিবির অভিযানে ৮৫ আটক
এর আগে রাজধানীর পূর্বাচলে আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ২৬ নারী ও ৫৯ পুরুষ রয়েছেন।
ডিবি সূত্র জানায়, সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে বাড়িটিতে অভিযান শুরু হয়। সেখানে ডিজে পার্টির আয়োজন করা হতো বলে পুলিশের দাবি।
অনলাইনে বিজ্ঞাপন দিয়ে পার্টির আয়োজন
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম মঙ্গলবার বিকেল ৪টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। তিনি বাড়িটি ভাড়া দিয়েছিলেন। ভাড়াটিয়ারা সেখানে ডিজে পার্টির আয়োজন করতেন এবং এসব আয়োজনের জন্য অনলাইনে বিজ্ঞাপন প্রচার করতেন বলে তথ্য পাওয়া গেছে।
মদ ও সিনথেটিক মাদক জব্দ
ডিবির দাবি, অভিযানে বাড়িটি থেকে পাঁচ বোতল মদ ও বিপুল পরিমাণ সিনথেটিক মাদক জব্দ করা হয়েছে।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, জব্দ করা সিনথেটিক মাদকের ধরন কী এবং এর সুনির্দিষ্ট পরিমাণ কত সে বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬