কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে প্রায় ৪ কেজি গাঁজা, পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং মাদক কারবারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে উদ্ধার করা গাঁজা ও অন্যান্য আলামত জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভূরুঙ্গামারী থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬