মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পানিপ্রবাহে বাধা দিলে কঠোর ব্যবস্থা প্রশাসনের

ভুরুঙ্গামারীতে কালভার্ট খুলে দিলেন ইউএনও, কমছে জলাবদ্ধতা

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সাদ্দাম মোড় থেকে সুনীলের কুড়াগামী সড়কের একটি কালভার্টের মুখ বালিভর্তি বস্তা দিয়ে বন্ধ করে দেওয়ায় পানি চলাচল ব্যাহত হয়ে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে কালভার্টের মুখ খুলে দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করেন।

মঙ্গলবার (১ জুলাই) পরিচালিত এ অভিযানে ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার এবং ভুরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ।

এ সময় ইউএনও অমৃত দেব নাথ বলেন, জনস্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ডের মাধ্যমে পানি চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানান, কালভার্টের মুখ খুলে দেওয়ার পর পানি দ্রুত নেমে যেতে শুরু করেছে। এতে জলাবদ্ধতা কমে এলাকাবাসীর দুর্ভোগও অনেকটাই লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

#কুড়িগ্রাম #ভুরুঙ্গামারী #জলাবদ্ধতা

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ভুরুঙ্গামারীতে কালভার্ট খুলে দিলেন ইউএনও, কমছে জলাবদ্ধতা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সাদ্দাম মোড় থেকে সুনীলের কুড়াগামী সড়কের একটি কালভার্টের মুখ বালিভর্তি বস্তা দিয়ে বন্ধ করে দেওয়ায় পানি চলাচল ব্যাহত হয়ে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে কালভার্টের মুখ খুলে দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করেন।

মঙ্গলবার (১ জুলাই) পরিচালিত এ অভিযানে ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার এবং ভুরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ।

এ সময় ইউএনও অমৃত দেব নাথ বলেন, জনস্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ডের মাধ্যমে পানি চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানান, কালভার্টের মুখ খুলে দেওয়ার পর পানি দ্রুত নেমে যেতে শুরু করেছে। এতে জলাবদ্ধতা কমে এলাকাবাসীর দুর্ভোগও অনেকটাই লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত